শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীতে অগ্নিকান্ডে ছয় ঘর পুড়ে ছাই
প্রকাশ: ২২ জুলাই, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে অগ্নিকান্ডে ছয় ঘর পুড়ে ছাই

বিএম বেলাল, গৌরনদী
বরিশালের গৌরনদীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে দুইটি বসত ঘরসহ ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
এ অগ্নিকান্ডে নগদ ৭ লাখ টাকা, ২টি গরু, ৬৫টি হাঁস-মুরগীসহ ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে গৌরনদী ফায়ার ষ্টেশন সূত্রে জানা গেছে।
গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গৌরনদী পৌরসভার গেরাকুল এলাকায় গোলাম মোস্তফা সরদারের বাড়িতে
এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো.বিপুল হোসেন জানান,
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গেয়াকুল এলাকায় গোলাম মোস্তফা সরদারের বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের
গাড়ি ঘটনাস্থলে পৌছে ফায়ার কর্মীরা প্রায় দেড়ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে গোলাম মোস্তফা সরদারের বসত ঘর, গোয়াল (গরু) ঘর, রান্না ঘর,
নজরুল ইসলাম সরদারের বসত গর ও রান্না ঘর, হান্নান সরদারের রান্না ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
এ সময় আগুনে পুড়ে গোলাম মোস্তফা সরদারে ২টি গরু, ৪০টি হাঁস, ১৫টি মুরগি ও ২০টি কবুতর মারা গেছে।
অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মো.বিপুল হোসেন জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »