● ●


গ্রাহকের আস্থাই আরবানের পুঁজি
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গ্রাহকের আস্থাই আরবানের পুঁজি

একটি বসবাসের ঠিকানা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্বভার কাঁধে নিয়ে ১৯৯৫ সালে আবাসন খাতে যাত্রা শুরু করে আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। তিন দশকের বেশি সময়ে প্রতিষ্ঠানটি ১২৫টির বেশি প্রকল্প সফলভাবে হস্তান্তর করেছে। নির্মাণাধীন প্রকল্প মিলিয়ে মোট প্রকল্পের সংখ্যা ১৭৫। এই পথচলাই ৫ হাজারের বেশি গ্রাহকের আস্থায় আরবানের সবচেয়ে ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন উদ্যোক্তা নাজীম উদ্দিন আহমেদ। যিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ও এমফিল শেষে আবাসন খাতে কাজ শুরু করেন। তাঁর ভাবনা ছিল স্পষ্ট শুধু ভবন নয়, এমন আবাসন গড়া, যেখানে একটি পরিবার স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও আস্থা নিয়ে দীর্ঘ সময় থাকতে পারে।

সময়ের সঙ্গে নতুন প্রকল্প ও নতুন প্রজন্মের গ্রাহক যুক্ত হয়েছে। কিন্তু নির্মাণের সর্বোচ্চ মান, প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা আজও আরবানের কাজের কেন্দ্রবিন্দুতে।

নাজীম উদ্দিন আহমেদের নেতৃত্বে গড়ে ওঠে পণ্ডুঘর গ্রুপ। পোলার আইসক্রিম, ড্যান কেক, রুট টু মার্কেট, অরবিট টেকনোলজিস এবং শতভাগ রপ্তানিমুখী টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান ইন্টারস্টফ ও এসএফএম এই গ্রুপের ব্যবসার অংশ। গ্রুপের প্রথম ও ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান হিসেবে আরবান দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও পেশাদার ব্যবস্থাপনার ভিত্তিতে কাজ করছে।

আরবানের প্রকল্প রয়েছে ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, ইন্দিরা রোড, মোহাম্মদপুর, লালমাটিয়া, আদাবর, উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকায়। তবে প্রতিষ্ঠানটির কাছে প্রকল্পের সংখ্যা বা ভবনের আকারই সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। প্রতিটি প্রকল্পে বসবাসকারীদের সন্তুষ্টি এবং জমির মালিক ও গ্রাহকদের দীর্ঘমেয়াদি আস্থাকে তার অর্জনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার কথা বলছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

তাঁরা বলছেন, অ্যাপার্টমেন্ট হস্তান্তরকে আরবান প্রক্রিয়ার শেষ মনে করে, সম্পর্কের শেষ নয়। এই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি রেখেছে আজীবন গ্রাহকসেবা। হস্তান্তরের পরও প্রয়োজন অনুযায়ী সেবা ও সহায়তা দেওয়াই এর উদ্দেশ্য। কর্মকর্তাদের ভাষ্য, একজন মানুষ অ্যাপার্টমেন্ট কেনার সঙ্গে সঙ্গে নিজের পরিবারের নিরাপত্তা, সঞ্চয়, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নও যুক্ত করেন। তাই বিক্রয়ের পরও গ্রাহকের পাশে থাকা তাঁদের দায়িত্বের অংশ।

কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠানটির প্রতিটি প্রকল্প ও গ্রাহকসেবা দাঁড়িয়ে আছে পাঁচ মূল্যবোধের ওপর। এগুলো হলো বিশ্বাস, গুণমান, অঙ্গীকার, স্বচ্ছতা ও নির্ভুলতা। গ্রাহক, জমির মালিক ও অংশীজনের সঙ্গে আস্থার সম্পর্ক, মানসম্মত নির্মাণসামগ্রী ও দক্ষ প্রকৌশলীদের সমন্বয়, প্রতিশ্রুতি ধরে রাখা, পরিষ্কার যোগাযোগ এবং নকশা থেকে হস্তান্তর পর্যন্ত নির্ভুলতা নিশ্চিত করা এর মধ্যে পড়ে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »