ঘূর্ণিঝড় বুলবুল আতংকে বাউফলের মানুষ
প্রকাশ: ৯ নভেম্বর, ২০১৯, ৬:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় বুলবুল আতংকে বাউফলের মানুষ

এম.নাজিম উদ্দিন বাউফল থেকেঃ 

ঘূর্ণিঝড় বুলবুলকে নিয়ে আতংক ও উৎকন্ঠর মধ্যে রয়েছে পটুয়াখালী বাউফলের সর্বস্তরের মানুষ। ৭ নম্বর বিপদ সংকেত থেকে হঠাৎ ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়ায় জনসাধারণের মধ্যে উদ্বেগ উৎকন্ঠ আরো বেড়ে গেছে। উপজেলার কালাইয়া,চন্দ্রদ্বীপ,নাজিরপুর,কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের চর বাসুদেপাশা সহ বিভিন্ন ইউনিয়নের সহা¯্রাধীক পরিবার ঝুঁকির মধ্যে থাকায় এদেরকে নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য উপজেলা প্রশাসন চেস্টা চালিয়ে যাচ্ছে। সকল ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে জণগনকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কালাইয়া,নিমদি,বগা ও ধুলিয়া লঞ্চ ঘাট এলাকার সকল ধরনের নৌযান সহ বাস চলাচল বন্ধ রয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে জানান, ইতোমধ্যে ৪টি জরুরী সভা করা হয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে অবহিত করা হয়েছে। প্রতি ১ ঘন্টা পর পর উপজেলার সকল মসজিদের মাইক ব্যবহার করে ১০ নম্বর মহা বিপদ সংকেত জানিয়ে দেয়া হচ্ছে। ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, চলাকালিন ও পরবর্তী তিনটি ফেইসে ভাগ করে সকল ধরনের সমস্যা মোকাবেলার জন্য উপজেলার প্রশাসন তৎপর রয়েছে। পানি বিশুদ্ধ করনের জন্য ৫ হাজার পিচ ট্যাবলেট সহ প্রাথমিক চিকিৎস্যার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। জরুরী ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনার জন্য ট্রলার,স্প্রিড বোর্ড ও নৌকা প্রস্তুত রাখা হয়েছে; খোলা হয়েছে কন্ট্রোল রুম।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »