ঘূর্নিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’এর ক্ষতিগ্রস্ত পরিবার পেল খাবার
প্রকাশ: ২৬ মে, ২০২১, ৯:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘূর্নিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’এর ক্ষতিগ্রস্ত পরিবার পেল খাবার

মহিউদ্দিন লিমন,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’এর প্রভাবে জোয়ারের পানিতে ভেরীবাধ উপচে পড়ে বরগুনার আমতলী পৌর শহর এবং উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের হাট- বাজারসহ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পাঁচ সহস্রাধিক মানুষ। পৌর শহরে মাঝে মধ্যে বিদুৎতের দেখা মিললেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলে দু’দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পৌরসভার উদ্যোগে খতিগ্রস্থদের মাঝে খিচুরির বিতরণ করা হয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার রাত থেকে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া ছিল। বুধবার সকালের জোয়ারে পানিতে ভেরীবাঁধ ভেঙ্গে ও উপচে আমতলী পৌরশহর ও বেশ কয়েকটি ইউনিয়নের গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে পৌর শহরের পুরান বাজার, গাছ বাজার, ফেরীঘাট, শশ্মানঘাট, আমুয়ারচর, লঞ্চঘাট, নয়াভাঙ্গলী, লোচা এবং উপজেলার গাজীপুর বন্দর, কুকুয়াহাট, গুলিশাখালী, নাইয়াপাড়া, খেকুয়ানী, কলাগাছিয়া, বালিয়াতলী, পশুরবুনিয়া, ইসলামপুরসহ গ্রামের নিম্নাঞ্চলের ঘর-বাড়ী প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ী ও এলাকায় বসবাসরত প্রায় পাঁচ সহস্রাধিক সাধারণ মানুষেরা। আমতলী পৌর শহরে বেশ কয়েকটি স-মিল ও কাঠ বাজার জোয়ারের পানিতে ডুবে যায়। এছাড়া শতাধিক মাছের ঘের পানিতে তলিয়ে গেছে।
উপজেলার ৭টি ইউনিয়নের ৫.২২ কিলোমিটার বেড়িবাধ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘূর্ণিঝড় আম্পানে ওই ভেরীবাঁধগুলো ক্ষতিগ্রস্থ হলেও অর্থাভাবে বাঁধগুলো সংস্কার করা সম্ভব হয়নি। এজন্য ওইসব এলাকার মানুষের মনে আতংক বিরাজ করছে। এরই মধ্যে আজ সকালে কলাগাছিয়া গ্রামের ১৬ হাওলা খালের স্লুইস ও ভেরীবাঁধ ভেঙ্গে ওই গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আঠারগাছিয়া গাজীপুর বন্দরে জোয়ারের পানিতে তলিয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মোঃ আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে ও আজ সকালে পায়রা (বুড়িশ্বর) নদীর পানি বিপদসীমার ৪০ ও ৬২ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হয়েছে।
আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ঘুর্ণিঝড় ইয়াসে পৌরসভার ক্ষতিগ্রস্থদের মাঝে খিচুরী বিরতণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়সার আলম মুঠোফোনে বলেন, আমতলী উপজেলার ২/১ স্পটে ভেরীবাঁধ ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়েছি। দ্রত বাঁধগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জো’এর প্রভাবে উপজেলার ভেরীবাঁধের বাহিরে ও পানি উন্নয়ন বোর্ডের রাস্তা ভেংগে নিম্নাঞ্চলের প্রায় ৩ হাজার কাঁচা বাড়ীঘর পানিতে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্থদের মাঝে মাঝে খিচুরী বিরতণ করা হয়েছে। তালিকা তৈরী করে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »