শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

চট্টগ্রাম ব্যুরো

বিদ্যুতের মূূল্যবৃদ্ধির প্রতিবাদে বের করা মিছিলকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাজীর মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও দ্বিগুণ সংখ্যক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে। এতে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি কার্যালয় ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে কাজীর দেউড়ি মোড়ে যখন বিএনপির সংঘর্ষ চলছিল তখন এর আধা কিলোমিটার অদূরে নেভাল মিউজিয়াম সড়কে লাঠিসোটা নিয়ে যানবাহনের ওপর চড়াও হন উচ্ছৃঙ্খল কিছু যুবক। এ সময় তারা লাঠিসোটার আঘাতে ও ইটপাটকেল ছুঁড়ে মেরে ৮ থেকে ১০টি প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় ভাঙচুর করা হয় জাহাঙ্গীর আলম নামে একজন চিকিৎসকের গাড়িও।

ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপি যেস্থানে কর্মসূচি পালন করছিল তা এড়িয়ে বিকল্প পথে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ কিছু যুবক লাঠিসোটা নিয়ে সড়কে যানবাহনের ওপর চড়াও হন। তারা আমার গাড়িটিসহ অন্তত ৮ থেকে ১০টি গাড়ি ভাঙচুর করেছেন।’

কাজীর দেউড়ি মোড়ে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ চলছিল নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে। এ সমাবেশে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নুর আহম্মদ সড়কের দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। মিছিলটি কাজীর দেউড়ি মোড়ে আসতেই সেখানে থাকা পুলিশের ওপর হামলা করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ফুটপাতে থাকা ট্রাফিক পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেয় নেতাকর্মীরা। প্রথম দিকে পুলিশের সংখ্যা কম থাকায় বিএনপি নেতাকর্মীদের হামলায় অন্তত দশ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরবর্তীতে ব্যাপক সংখ্যক ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আধ ঘণ্টার জন্য পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল চারটার দিকে পুলিশ কাজীর দেউড়ির আশপাশে অভিযান শুরু করে। অভিযানে বিএনপির ২০ জন নেতাকর্মীকে আটক করে। শুধু তাই নয়; জেলা পুলিশের একটি গাড়ি রেডিসন ব্লু’র সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা সেখানেও হামলা করে। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোনো উস্কানি ছাড়াই বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়েছে। গাড়ি ভাঙচুর করার পাশাপাশি আগুনও দিয়েছে। আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। বাড়তি ফোর্স আনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »