শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চরফ্যাশনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে হামলা,আহত-১০
প্রকাশ: ৯ জুন, ২০২২, ১১:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে হামলা,আহত-১০

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
চরফ্যাশনে উপ-নির্বাচনকে ঘিরে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মাদ্রাজ ইউনিয়নের হামিদপুর ৪নং ওয়ার্ডে আসন্ন উপ-নির্বাচনকে ঘিরে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে বলে ভূক্তভোগী সূত্রে জানা গেছে। আহতরা হলেন, মো. শাখাওয়াত (৩০) শফিউদ্দিন (২০) জহিরুল (২৮) সাগর (২৬) জাকির (৩৫) ইকবাল (২৫) ও মতিন ঢালি (২৮)সহ আরো কয়েকজন। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৮জুন) মঙ্গলবার সন্ধ্যায় হামিদপুর চৌমহনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। টিউবওয়েল প্রতিকের ইউপি সদস্য প্রার্থী আবদুল লতিফ তোতা বেপারী অভিযোগ করে বলেন, সন্ধ্যায় নির্বাচনী অফিসে কর্মী ও সমর্থকদের সঙ্গে চা খাওয়ার সময় ফুটবল প্রতিকের প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী রাসেল দেওয়ানের নির্দেশে ও তার সমর্থক জয়নাল মিয়ার নেতৃত্বে ফিরোজ শেখ,রাকিব দেওয়ান,মনোয়ার দেওয়ান,নবু মুন্সিসহ অন্তত ৫০জন সন্ত্রাসী একত্রিত হয়ে দেশিও ধারালো অস্ত্র দা’ছেনি ও লাঠিসোঠাঁ নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমার কর্মী সমর্থকদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে।
এসময় কর্মী সমর্থকদের ১০টি মটর সাইকেল ভাংচুরসহ মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয় সন্ত্রাসীদল। হামলার অভিযোগ অস্বিকার করে প্রতিপক্ষ প্রার্থী রাসেল দেওয়ান বলেন, টিউবওয়েল প্রতিকের লোকজন আমাদের নেতাকর্মী সমর্থকদের পিটিয়ে আহত করেছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। নির্বাচনী আইন মেনে চলার জন্য প্রার্থীদের বলা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি থানা সূত্রে অবগত হয়েছি। নির্বাচনী নিয়মবহির্ভূত কর্মকান্ড হলে বিধি মোতাবেক প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মাদ্রাজ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য লুৎফর দেওয়ানের মৃত্যু পরবর্তী ওই ওয়ার্ডটিতে আগামী ১৫ জুন বুধবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »