শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চরফ্যাসনে ৩শ’ মরা মুরগী ড্রেসিং করার সময় যুবক আটক
প্রকাশ: ২৩ মে, ২০২১, ৬:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চরফ্যাসনে ৩শ’ মরা মুরগী ড্রেসিং করার সময় যুবক আটক

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলার চরফ্যাসনে প্রায় তিন শতাধিক মরা বয়লার মুরগি ড্রেসিং করার সময় মো. রাসেল নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। আটক রাসেলের বাড়ি উপজেলার আবু বকরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। সে আবু বকরপুরের একটি পোল্ট্রি ফার্মের কর্মচারী কাম পরিবহনকারী।
চরফ্যাসন বাজারের মাংস পট্টির মিরাজের মুরগীর দোকানে মরা মুরগী ড্রেসিং করার সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চরফ্যাসন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। চরফ্যাসন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, আবু বকরপুর ইউনিয়নের একটি পোল্ট্রি ফার্ম থেকে পাঁচটি বস্তায় ভরে তিনশত মরা বয়লার মুরগী রিকশায় করে পূর্ব বাজারে নিয়ে আসা হয় এবং মুরগী গুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটকে রেখে আমাদেরকে খবর দেয়। পরে আমরা এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে কর্মচারী রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, মরা মুরগি গুলো চুক্তি অনুযায়ী কম টাকায় চরফ্যাসন বাজারের কয়েকটি হোটেলে দেয়ার কথা ছিল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুল আলম সামু।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »