সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চেয়ারম্যানের নির্যাতন মারধর : ভোলায় ইজিবাইক চালকের আত্মহত্যা
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চেয়ারম্যানের নির্যাতন মারধর : ভোলায় ইজিবাইক চালকের আত্মহত্যা

ভোলার ইলিশা এলাকায় স্ত্রীর অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিচার ও শাস্তি মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছেন স্বামী ইজিবাইক চালক নিজাম সিকদার। শনিবার রাতে তিনি বিষপান করেন। রোববার বিকালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরকালে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ দিতে স্বজনদের বলা হয়।

অপরদিকে নিজাম সিকদারের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন ভাই নিরব ও ভুট্টু সিকদার। এরা জানান, চেয়ারম্যানের বিচারের সময় ইয়াসিন আরাফাত ও চৌকিদারসহ কয়েকজন নিজাম সিকদারের হাত-পা বেঁধে মারধর করে। রোদে মুখ করিয়ে দাঁড় করিয়ে রাখে। পরে একটি ঘরে আটকে রাখে। তার ওপর নির্মম মানসিক নির্যাতনও করা হয়। প্রকাশ্যে এমন নির্যাতন মেনে নিতে না পারায় নিজাম সিকদার আত্মহত্যা করতে বাধ্য হন। নিরব সিকদার জানান, তার ভাইয়ের স্ত্রী জান্নাত বেগম বাড়ির পাশের একটি কারখানায় চাকরি করত। এটা নিজাম পছন্দ করতেন না। চাকরি ছাড়তে বারবার বলার পরও জান্নাত বেগম ওই চাকরি না ছাড়ায় ঝগড়া হয়েছিল। এর বাইরে কোনো ঘটনা ছিল না। স্বামীর লাশের পাশে জান্নাত বেগমকে আহাজারি করতে দেখা যায়। স্বামীর এমন মৃত্যু তিনিও মেনে নিতে পারছেন না। চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েই জান্নাত বেগম স্বামীর সঙ্গে বাড়ি ফেরেন শনিবার ইফতারের আগ মুহূর্তে। ঘরে ইফতারের ব্যবস্থা করেন। রাতে কখন বিষপান করেছেন তা টের পাননি স্ত্রী। পরে নিজামই জানান, তিনি বিষ খেয়েছেন। কিন্তু হাসপাতালে নিতে নিতে নিজাম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে রোববার এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। পক্ষে-বিপক্ষে চলে নানা মন্তব্য। কেউ কেউ ঘটনার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়ী করেন। কেউ দায়ী করেন মহিলা মেম্বারের স্বামীকে। কেউ কেউ অভিযোগ করেন, নিজামকে বেঁধে রোদে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয় ৩ ঘণ্টা। এসব ঘটনার তদন্ত চান স্থানীয়রা। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন জানান, স্ত্রী জান্নাত বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার (চেয়ারম্যানের) পোলগোড়া এলাকার অফিসে শনিবার বিকালে ডেকে আনা হয় নিজাম সিকদারকে। এ সময় জান্নাত অভিযোগ করেন, নিজাম তাকে প্রায়ই মারধর করে। কয়েকদিন ধরে ঘরে যেতে দিচ্ছে না। স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করে বলেও অভিযোগ দেয়। ভবিষ্যতে এমন কাজ যাতে আর না করে এই মর্মে সতর্ক করা হয় নিজামকে। একই সঙ্গে প্রতিদিন সংসার ব্যয়ের জন্য স্ত্রীর হাতে ৫০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত দেন। পরে ইফতারের আগে স্বামী, স্ত্রী ও ছেলে এমরানসহ এরা বাড়ি ফিরে যায়। রাতে নিজাম বিষ খেয়েছে বলে শুনেছেন ইউপি চেয়ারম্যান। নিজাম সিকদারের ওপর কোনো নির্যাতন করা হয়নি। তাকে মারধরও করা হয়নি। শতাধিক মানুষের উপস্থিতিতেই বিচার করা হয়েছিল। বিচারের সময় নিজাম সিকদারের ছেলে এমরানও উপস্থিত ছিল বলে জানান ইউপি চেয়ারম্যান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »