সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘চরিত্র নিয়ে কথা বলতে চাই না’
প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩, ১:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘চরিত্র নিয়ে কথা বলতে চাই না’

বিনোদন ডেস্ক

কিছুদিন আগেই একটি মজার ভিডিও শেয়ার করে নির্মাতা রাজ শান্ডিল্যা ঘোষণা করেছিলেন শিগগিরই ‘ড্রিম গার্ল’ সিনেমার সিক্যুয়েল আসছে। সে সময় সিনেমাটিতে আয়ুষ্মান খুরানা ও নুশরাত ভারুচ্চার অভিনয়ে নিয়েও কথা বলেছিলেন তিনি। এমনকি তিনি জানিয়েছিলেন বেশকিছু চমক থাকবে সিক্যুয়েলটিতে।

এরপর থেকে দর্শকপ্রিয় ‘ড্রিম গার্ল’-এর সিক্যুয়েল নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কারা অভিনয় করছেন, কবে শুটিং হবে, কবেই বা প্রেক্ষাগৃহে দেখা যাবে—এমন কৌতুহলের কমতি ছিল না। তবে এবার সেই ধোঁয়াসা কেটে গেল। সিনেমাটিতে দেখা মিলবে এ প্রজন্মের তারকা অনন্যা পাণ্ডেসহ একঝাঁক তারকার।

সেই তালিকায় রয়েছেন আন্নু কাপুর, বিজয় রাজ, পরেশ রাওয়াল, আসরানি, রাজপাল যাদবসহ অনেকে। শুধু তাই নয়, এরইমধ্যে সিনেমাটির ৯৫ ভাগ কাজও শেষ হয়েছে। সব ঠিক থাকলে আসছে ৩০ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা রাজ শান্ডিল্যা।

অনন্যা বলেন, ‘শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রে কাজের প্রতি আগ্রহী ছিলাম। অপেক্ষায় ছিলাম সেই সুযোগের। অবশেষে স্বপ্ন হাতের নাগালে এসেছে। তবে নিজের চরিত্র নিয়ে এখনই কথা বলতে চাই না। শুধু এটুকু বলবো, আগের সিনেমার দু-একজন ছাড়া সব চরিত্রই নতুন এবং চমকে ভরপুর।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »