ছাইতানের সুবাস : রোকেয়া মুন্নি
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছাইতানের সুবাস : রোকেয়া মুন্নি

কুড়কা বেইচ্যা হদাই করতে
চান্দু গেলো হাডে
হুটকি,মসলা কিনবো বইলা
রাখলো ট্যাহা গাইটে।

কোন হুড়া কিনবো বেডায়
হুঙ্গে আর হাতায়
ধাক্কার চোডে পড়লো খাদে
হাডের মাইনষের যাতায়।

কাছারে উইট্টা চিন্তা করে
ছাইতানের হুড়া নিবো
খাট্টা ঝোলের আনাইজের লগে
দারুণ সোয়াদ হবো।

বাইত্তে গেতেই কেচকেচাইয়া
বউয়ে চোখ ফটকায়
হুদাই কি আর আম্মাজানে
আস্তা বলদ কয় ?

বরাদ্দ নাই; বিষায় চক্ষু
পথের মিহি চাইয়া;
সোনার চান আইছে অহন
হন্দা গেছে বইয়া ।

গেদির বাপ কয় ওরে বানু
রাগ করিসনা হুন
পাল্লায় গাইয়া আনবার চাইছি
ভুইট্টা মুবাইল ফুন।

ফাইট্টা যায় কইয়া যহন
সুরে ধরলাম টান
হাউসের হাঙ্কি পইড়া গিয়া
হইলোরো খানখান।

কষ্টে তেমু গাইছিরে গান
ভাবছি জিত্তা লই
কেরায় জানে এই কপালে
নাইরে ভাজা খই ।

আথাক্কা মেও হুইন্যা
বউ দিলো হাছুনের ঢেল
লাগলো গিয়া হউরীর ঠেঙ্গে
খাইলো জামাইয়ের কিল

খিল দিয়া কাইন্দা কাইট্টা
বউডায় করলো উপাস
বেকটি খিদায় উটকি পাইরা
ধান্ধায় পায় ছাইতানের সুবাস।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »