বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝাঁপিয়ে পড়ল বাঘ, পিটিয়ে ভাগালেন জেলে!
প্রকাশ: ২৯ মার্চ, ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝাঁপিয়ে পড়ল বাঘ, পিটিয়ে ভাগালেন জেলে!

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে আব্দুল ওয়াজেদ গাজী (৪৫) নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা সংলগ্ন দারগাং খালে কাঁকড়া ধরার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ছোট ভেটখালী গ্রামে মৃত জব্বার গাজীর ছেলে।

আহতের ছোট ভাই লিয়াকত গাজী জানান, দারগাং খালে কাঁকড়া ধরার সময় হঠাৎ একটি হিংস্র বাঘ নৌকায় তার ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় পাশে থাকা গরানের লাঠি দিয়ে বাঘটিকে তিনি উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে সুন্দরবনে পালিয়ে যায়। এ ঘটনায় তার ভাই পিঠ ও মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, ওই জেলে বাঘের আক্রমণে আহত হয়েছেন বলে শুনেছি। তবে ওই জেলের সুন্দরবনে প্রবেশের বৈধ অনুমতি ছিল না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »