সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠি সদর হাসপাতাল দুই দফায় বদলেছে নকশা, একই কাজের বরাদ্দ ৩ দফায় বেড়ে ৪০ কোটি
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠি সদর হাসপাতাল দুই দফায় বদলেছে নকশা, একই কাজের বরাদ্দ ৩ দফায় বেড়ে ৪০ কোটি

মো. নাঈম হাসান ঈমন:
ঝালকাঠি সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে। এরপর দুই দফায় নকশা বদলে ভবনটি ছয়তলা থেকে নবম তলার অনুমোদন নেয়া হয়েছে। এর বিপরীতে নির্মাণ বরাদ্দ বাড়ানো হয়েছে তিন দফায়।

প্রথম দফায় প্রকল্পের কাজ ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল। এখন বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। তবে এখনো নির্মাণসহ সাজসজ্জার অধিকাংশ কাজ বাকি।

চার বছর আগে ২০১৮ সালে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের নির্মাণকাজ শুরু হয়। শুরু থেকেই কচ্ছপ গতিতে চলে নির্মাণকাজ। মাঝে নানা অজুহাতে কয়েক দফায় কাজ বন্ধও রেখেছিল ঠিকাদার প্রতিষ্ঠান।

ভবনের প্রথম দরপত্র ছিল ছয়তলা পর্যন্ত। আর এতে বরাদ্দ ছিল ৩৪ কোটি ৮০ লাখ টাকা। পরে একই কাজের বরাদ্দ বাড়িয়ে ৪০ কোটি টাকা করা হয়। প্রথম ধাপের কাজের প্রায় ৩৫ কোটি টাকা বিল এরই মধ্যে তুলে নিয়েছে বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ ও জিএম কনস্ট্রাকশন। কিন্তু ষষ্ঠ তলা পর্যন্ত ভেতরের দরজা, জানালা, ইলেকট্রিক, পানির লাইন স্থাপন, অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ আনুষঙ্গিক কাজের অধিকাংশই বাকি।

কাজের ধীরগতির মধ্যেই গত বছর আরও তিনতলা বাড়িয়ে ভবনের নবম তলা পর্যন্ত নকশা ও বরাদ্দের অনুমোদন দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। সপ্তম, অষ্টম ও নবম তলার কাজের জন্য আরও ৮ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু এখন পর্যন্ত অষ্টম তলার ছাদ ঢালাই দেয়া হয়েছে। বাকি রয়েছে আরও একতলার নির্মাণকাজ।

ঝালকাঠি গণপূর্ত কার্যালয়ের কর্মকর্তারা জানায়, আগামী ৩০ জুন এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। সময় এবং বরাদ্দ বাড়ানোর সুযোগ নেই। এ সময়ের মধ্যে ভবনের সব কাজ শেষ করে ভবন হস্তান্তর করতে হবে ঠিকাদারকে।

জুনের মধ্যে কাজ শেষ হবে কি না তা জানতে যোগাযোগের চেষ্টা করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান জিএম কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মাওলা ফরহাদের সঙ্গে। তবে তিনি মুঠোফোনের কল রিসিভ করেননি।

আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজের প্রকল্প প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, করোনা মহামারির সময় নির্মাণসামগ্রীর দাম ছিল ঊর্ধ্বমুখী এবং শ্রমিকসংকটও ছিল। এ কারণে কাজের গতি ছিল কম।

প্রথম দরপত্রের ৩৫ কোটি টাকা উত্তোলন করার কথা স্বীকার করেন হুমায়ুন কবির। বলেন, ‘সপ্তম, অষ্টম ও নবম তলার কাজের জন্য দ্বিতীয় টেন্ডারে বরাদ্দের ৮ কোটি ৯৪ লাখ টাকার একটি টাকাও বিল পাইনি। কিন্তু সাত কোটি টাকা ব্যয় করেছি। তাই আমাদের অর্থসংকট রয়েছে। আর এ কারণেই কাজের গতি কমিয়ে দিয়েছি।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ। এর মধ্যে হাসপাতাল ভবনের যাবতীয় কাজ সম্পন্ন হবে কি না, তা এখনো ধোঁয়াশার মধ্যে আছে। ফলে ঝালকাঠিবাসীকে উন্নত চিকিৎসাসেবা পেতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মোস্তফা হায়দার বলেন, ‘নির্মাণকাজ দ্রুত শেষ হলে আড়াই’শ শয্যার সুযোগ-সুবিধা পাওয়া যেত। সেবার মানও বৃদ্ধি পেত। এখন তো ডাক্তার কম, রোগীর চাপ বেশি, তাই সেবা পেতে আমাদের ভোগান্তিতে পড়তে হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ এম জহিরুল ইসলাম বলেন, হাসপাতাল কম্পাউন্ডে বর্তমানে ২৫০ শয্যা ভবনের কাজ শেষ হওয়া দরকার। গণপূর্ত কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য তাগিদ দেয়া হয়েছে। একই সঙ্গে ২৫০ শয্যার জন্য জনবল নিয়োগ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, ‘প্রথম দরপত্রের কাজ প্রায়ই সমাপ্ত। দ্বিতীয় দরপত্রের কাজের অনেকটাই সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারকে জোর তাগিদ দিয়েছি।

ফয়সাল আলম বলেন, বিদ্যুৎ সরবরাহের জন্য একটি পাঁচতলা ভিতবিশিষ্ট সার্ভিস ভবন, অগ্নিনির্বাপক পাইপলাইন ও চারটি লিফট স্থাপনের জন্য যাবতীয় কাজ চলমান আছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »