বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিকরগাছায় লকডাউনে চলছে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ : অবৈধ দোকানীদের অন্যত্র বসার ব্যবস্থা
প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২১, ১০:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝিকরগাছায় লকডাউনে চলছে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ : অবৈধ দোকানীদের অন্যত্র বসার ব্যবস্থা

যশোর জেলা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানকে বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেঊয়ের সপ্তাহ ব্যাপী লকডাউনের দ্বিতীয় পর্যায়ে বুধবার থেকেই শুরু স্থানীয় পৌর সদরের বাজারে সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে কঠোর হস্তক্ষেপ পালন করতে দেখা গেছে। এসময় তার একান্ত সহযোগি হিসেবে কাজ করছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ, সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সহ আরো প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সপ্তাহ ব্যাপী লকডাউনের দ্বিতীয় পর্যায় বুধবার শুরু হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান বিকালে বাজার পরিদর্শনে গেলে বাজারের বিভিন্ন পেশাজীবি মানুষ রাস্তার উপর অবৈধ দোকানীদের বিষয় নিয়ে অভিযোগ আনেন যে, সাধারণ মানুষের চলাচলের সময় বাধার সম্মুখীন হচ্ছে এবং এর ফলে বাজারে ভিড় সৃষ্টি হচ্ছে। এই কথা শুনে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান রেলওয়ে স্টেশনের অতিরিক্ত স্থান পরিদর্শন করেন। এসময় রাস্তার পাশে থাকা ফলের দোকান ও মুদি দোকানের সামনে থাকা অবৈধ দোকনীদের রেলওয়ে স্টেশনের অতিরিক্ত স্থানে করোনা পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত বসতে রাতেই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসানকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
বৃহস্পতিবার সকালে থানা পুলিশ কে সঙ্গে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান বাজারে উপস্থিত হয়ে রাস্তার পাশে ও দোকানের সামনে থাকা অবৈধ দোকনীদের দুপুরের মধ্যে রেলওয়ে স্টেশনে সামাজিক দূরত্ব মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। অন্যথায় আইন অমান্যকারীদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি মাস্ক পরিধান না করায় একজনকে এবং সরকারি নির্দেশনা অমান্য করায় সামাদ এন্টারপ্রাইজকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »