মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


টেস্টে ফেরার সিদ্ধান্তে গেইলকে ধুয়ে দিলেন অ্যামব্রোস
প্রকাশ: ২৮ জুন, ২০১৯, ৩:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টেস্টে ফেরার সিদ্ধান্তে গেইলকে ধুয়ে দিলেন অ্যামব্রোস

বিশ্বকাপের আগে ঘোষণা দিয়েছিলেন এই আসরেই ইতি টানবেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের। কিন্তু আসরের মাঝপথে আবার জানিয়েছেন বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছেন না। খেলতে চান ভারতের বিপক্ষে সিরিজেও।

ক্রিস গেইলের বয়স প্রায় চল্লিশ ছুঁইছুঁই। এই বয়সেও যে এখনো ফুরিয়ে যাননি তার প্রমাণও তিনি দিয়েছেন। বিশেষ করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে তার বিধ্বংসী ব্যাটিং যেকোনো প্রতিপক্ষের জন্যই এখনো আতঙ্কের কারণ।

তবে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি টেস্টেও খেলতে চান গেইল। আর এতেই আপত্তি ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসের। গেইল সর্বশেষ টেস্ট খেলেছিলেন ৫ বছর আগে, ২০১৪ সালে, বাংলাদেশের বিপক্ষে।

হঠাৎই গেইলের টেস্ট ক্রিকেট খেলার সিদ্ধান্তকে তাই সমর্থন দিতে পারছেন না সাবেক উইন্ডিজ অধিনায়ক। তিনি বলেন, ‘গেইল যদি ওয়ানডে অথবা টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাইত, তাহলে কোনো সমস্যা ছিলো না। কিন্তু যদি টেস্ট ক্রিকেটে সে ফিরতে চায় তাহলে আমার পক্ষ থেকে “না” এবং “না”।’

গেইল ছাড়াও এই ফরম্যাটে যথেষ্ট ক্রিকেটার আছে বলেই মনে করেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন কয়েকদিন আগেই ইংল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারিয়েছে তারা। গেইলের এমন সিদ্ধান্ত তরুণ ক্রিকেটারদের জন্য ভুল বার্তা দেয় বলেও মনে করেন অ্যামব্রোস।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »