সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রলার পোড়ার ঘটনায় আদালতে মামলা
প্রকাশ: ২১ অক্টোবর, ২০১৯, ৫:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্রলার পোড়ার ঘটনায় আদালতে মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছের ব্যবসায়ী বিরোধের জেরে কেরিং ট্রলারে পেট্রোল ও কেরোসিন ঢেলে আগুন দিয়ে পড়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ১৪ অক্টোবর সোমবার গভীর রাতে উপজেলার চরআন্ডা গ্রামে সাগরপাড় বাজার সংলগ্ন এলাকায়।

কেরিং ট্ররারের মালিক হলেন চরআন্ডা গ্রামের মো. শাহজাহান প্যাদার দুই ছেলে মো. মজিবর প্যাদা (৩৪) ও মো. এমাদুল প্যাদা (২৮) এবং একই গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে মো. ইউসুফ সিকদার (৪০)। তারা তিনজনে একসঙ্গে ব্যবসা করেন।

এ ঘটনায় কেরিং ট্রলারের মালিক এমাদুল প্যাদা (২৮) বাদি হয়ে সোমবার গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আসামীরা হলো – একই গ্রামের মৃত অহেদ হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৫), পুলিশ হত্যা মামলার আসামী কামাল হাওলাদার (৩৭), জয়নাল হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩২), মৃত তৌছির হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদার (৪২), মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (৩৫), মৃত মকবুল মীরের ছেলে ঈমানী মীর (৩৮), মকবুল হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (৪০), মো. ঈদ্রিস খাঁ’র ছেলে কাওছার খাঁ (৩৬), মৃত কাঞ্চন খাঁ’র ছেলে আলমাছ খাঁ (৩৭), মৃত মকবুল মীরের ছেলে হাসান মীর (৪২), সোহাগ মীর (২৪) ও মৃত ছত্তার খান এর ছেলে ঈদ্রিস খান (৬০)।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, মজিবর প্যাদা ও তার আপন ছোট ভাই এমাদুল প্যাদা এবং তাদের ব্যবসায়ী পার্টনার ইউসুফ সিকদার কেরিং ট্রলারটি মেরামতের জন্য চরআন্ডা সাগরপাড় বাজার সংলগ্ন এলাকায় নদী থেকে স্থলভাগে উঠিয়ে রাখেন। এ সুযোগে উপরোল্লেখিত আসামীগণ একজোট হয়ে মাছের ব্যবসায়ী বিরোধের জেরে ১৪ অক্টোবর সোমবার গভীর রাতে কেরিং ট্রলারে পেট্রোল ও কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিলে কেরিং ট্রলারটির অধিকাংশ পুড়ে যায়। পরে আসামীরা পালিয়ে যায়। তখন বাজারের লোকজন আগুনের লেলিহান শিখা ও সোলার বাতির আলোতে আসামীদেরকে দেখে চিনতে পারেন। এসময় বাজারের কয়েকজন লোক ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত ট্রলার মালিকদের বাড়িতে গিয়ে খবর দিলে মজিবর প্যাদা ও এমাদুল প্যাদা দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে কেরিং ট্রলারটির অধিকাংশই পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই ট্রলার মালিকদের সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

ঘটনার পরের দিন ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় এমপি’র রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি ও রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন মাস্টার, ছোটবাইশদিয়া ইউপি সদস্য মো. হানিফ, স্থানীয় এমপি’র চরমোন্তাজ ইউনিয়ন প্রতিনিধি আলী আক্কাস ফরাজী ও মো. মনির প্যাদা, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়ার ছেলে মো. রিপন মৃধা ও সাবেক চরমোন্তাজ ইউপি সদস্য মো. হানিফ খাঁ। গণ্যমান্য ব্যাক্তিবর্গরা ওইদিন বিকাল ৪টা পর্যন্ত ভুক্তভোগী ট্রলার মালিকদের সঙ্গে থেকে তাদেরকে সান্তনা দিয়ে চলে যান।

আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানার ওসি-কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »