শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রল নিয়ে মুখ খুললেন অনন্যা
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ১০:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্রল নিয়ে মুখ খুললেন অনন্যা

বিনোদন ডেস্ক

বলিউড তারকা অনন্যা পাণ্ডে তার নতুন সিনেমা ‘লাইগার-এর প্রচার নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তিনি বিজয় দেবেরকোন্ডার সঙ্গে রোম্যান্স করবেন। পুরী জগন্নাথ পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত এই সিনেমাটি আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সিনেমাটি নিয়ে বর্তমানে বেশ আলোচনায় আছেন অনন্যা। তবে এই সিনেমাটি ছাড়াও বিভিন্ন সময় ব্যক্তিজীবন নিয়ে ট্রলের শিকার হয়ে শিরোনামে আসেন এই অভিনেত্রী। সম্প্রতি সিনেমাটির প্রচারে গিয়ে সেই ট্রল নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন তিনি।

অনন্যা বলেন, ‘ট্রলের শিকার হওয়ার বিষয়টি আমার মধ্যে থেকে সহজে যাবে বলে মনে করি না। মাঝে মাঝে এটি সত্যিই আমার ওপর খারাপ প্রভাব ফেলে। যখন আমাকে নিয়ে নেতিবাচক কিছু পড়ি তখন সত্যি খুব খারাপ লাগে। তবে একটা সময় সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করি এবং মনে মনে ভাবি, এটির মোকাবেলা আমি করতে পারব। অভিনেত্রী হিসেবে নিজেকে আরও ভালো করার দিকে মনোযোগী হই এবং আমাকে নিয়ে কোনো প্রকার ট্রলের সুযোগ দেবো না বলে চিন্তা করি।’ তবে বিষয়টি কাটিয়ে উঠতে তার বাবা চাঙ্কি পাণ্ডে বেশ সহযোগিতা করেছেন বলে জানান অনন্যা।

এর আগে বাবা চাঙ্কি পাণ্ডে মেয়েকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক আলোচনা কীভাবে মোকাবেলা করতে হবে সেই সম্পর্কে কথা পরামর্শ দিয়েছিলেন। এক সাক্ষাত্কারে চাঙ্কি পাণ্ডে বলেছিলেন, ‘প্রথমদিকে এটি আমাদের সবার জন্য খুবই বিরক্তিকর ছিল। কিন্তু তারপর আমি বললাম, শোনো মেয়ে, এটা একটা অ্যাপ, মানুষ নয়। তোমার এত আবেগ কেন? এটা ব্যক্তিগত কিছু নয়, শুধুমাত্র ব্যবসা। এটা চিরকাল থাকবে, ট্রল করা কখনও বন্ধ হবে না। এগুলো মেনে নিয়েই তোমাকে কাজ করতে হবে। কারও সঙ্গে বিতর্কে জড়িয়ে লাভ নেই। মনোযোগ দিয়ে নিজের কাজটি করে যাও।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »