শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ডনের গানে নাচবেন অপু বিশ্বাস
প্রকাশ: ৩১ জুলাই, ২০২২, ১:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডনের গানে নাচবেন অপু বিশ্বাস

অনলাইন :

মিস্টার ঢাকা বডি বিল্ডিং প্রতিযোগিতা’সমাপনী আয়োজনে মঞ্চে নাচবেন অপু বিশ্বাস। গান গাইবেন কণ্ঠশিল্পী ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। তার গানেই কোমর দোলাবেন অপু বিশ্বাস।

এক মেইল বার্তায় জানানো হয় শনিবার থেকে শুরু হওয়া ‘মিস্টার ঢাকা বডি বিল্ডিং প্রতিযোগিতা’শেষ হবে ৩১ জুলাই। এই আয়োজনের সমাপনী দিন বিকেলে পুরস্কার বিতরণীর আসরে সংস্কৃতিক অনুষ্ঠানও হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়ামে বিকাল ৩টায় হবে এই আয়োজন। সেখানেই গাইবেন ডন আর নাচবেন অপু বিশ্বাস।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪৫০ জন প্রতিযোগী তিনটি ইভেন্টের মোট ১১ ক্যাটাগরিতে অংশ নিবেন। আজ ম্যান ফিজিক ইভেন্টের প্রতিযোগীদের ওজন নেওয়া হলেও সকাল সাড়ে ১১টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।

মিস্টার ঢাকা বডি বিল্ডিং প্রতিযোগিতায় এবার ১৫০টি ক্লাব/সংস্থা/সার্ভিসেস দল অংশ নিচ্ছে। ১১টি ক্যাটাগরিতে সেরা ১১ জন সেরা খেলোয়াড়কে সমান সংখ্যক ১০ হাজার করে অর্থ পুরস্কার ছাড়াও মেডেল এবং স্ট্যাচু দিয়ে সম্মানিত করা হবে। আর প্রতিযোগিতায় যিনি সেরাদের সেরা নির্বাচিত হবেন তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ওয়ালটনের পক্ষ থেকে একটি ফ্রিজ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »