বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ডুবে যাওয়া জাহাজ এমফি গলফ আরগোর ১২টি সিলিকনভর্তি ড্রাম গলাচিপায় উদ্ধার
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডুবে যাওয়া জাহাজ এমফি গলফ আরগোর ১২টি সিলিকনভর্তি ড্রাম গলাচিপায় উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ

ডুবে যাওয়া জাহাজ এমফি গলফ আরগোর ১২টি সিলিকনভর্তি ড্রাম গলাচিপায় উদ্ধারপায়রা সমুদ্র বন্দরের ২০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া জাহাজ এমভি গলফ আরগোর ১৫২টি কন্টেইনার ভেসে যায় সমুদ্রে। আর এসব কন্টেইনারে থাকা বিভিন্ন মালামালের মধ্যে সিলিকনের ১২টি ড্রামগলাচিপার জেলেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পুলিশ খবর পেয়ে সিলিকনের ভর্তি ১২টি ড্রাম উদ্ধার করে স্থানীয় চৌকিদারের জিম্মায় রেখেছে।

গলাচিপা থানা পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, গত সোমবার গলাচিপা উপজেলার রতনদী তালদলী ইউনিয়নের টাট্টিবুনিয়ার জেলে মো. আমিন হাওলাদার বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যান। সেখান থেকে ফেরার পথে সাগরের পানিতে অসংখ্য ড্রাম ও কসমেটিকসসহ বিভিন্ন দ্রব্য ভেসে থাকতে দেখেন। এসময় তারা তেলবোঝাই ড্রাম ভেবে সিলিকনের ১২টি ড্রাম ট্রলারে উঠিয়ে গলাচিপা নিয়ে আসেন।

পুলিশ খবর পেয়ে শুক্রবার ড্রামগুলো জব্দ করে স্থানীয় চৌকিদার মো. মাইনুদ্দিনের কাছে জিম্মায় রাখে। রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা খান বলেন, ‘আমার ইউনিয়নের জেলেরা বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ড্রামগুলো পায়। খবর পেয়ে থানায় অবহিত করি। ’ এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘পায়রা সমুদ্র বন্দরে আসা ডুবে যাওয়া এমভি গলফ আরগো কারগো থেকে ভেসে যাওয়া ১২টি ড্রাম যার প্রতিটিতে ২০০ কেজি করে সিলিকন রয়েছে। শুক্রবার এগুলো স্থানীয় চৌকিদারের জিম্মায় রেখেছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »