● ●


ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বোমা সন্ত্রাস, মুমূর্ষু একজন
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বোমা সন্ত্রাস, মুমূর্ষু একজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস শ্যাডো ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনদুপুরে এমন বিস্ফোরণ শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতাকে আরো প্রকট করেছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)- কোনো পক্ষই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শ্যাডো ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা প্রাইভেটকারচালক সোহেল গুরুতর আহত হন। বিস্ফোরণের পর উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।তবে কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্তসাপেক্ষ।এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত এলাকায় দিনের বেলায় এমন বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে গোয়েন্দা সংস্থার নজরদারি থাকলেও প্রকাশ্য দিবালোকে এমন নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্টদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্নাতকোত্তরের শিক্ষার্থী তারেকুজ্জামান বলেন, ‘দিনদুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস ফ্যাকাল্টিতে ককটেল ফোটানো হলো। বিশ্ববিদ্যালয়ের অথর্ব ভিসি আর প্রক্টর যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে তাদের পদত্যাগ করা উচিত। ধান আর ঘাস লাগানোর জন্য তাদের এই পদে বসানো হয়নি।’তিনি আরো বলেন, ‘এই ধান লাগানো প্রশাসনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আওয়াজ তোলা এখন অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হাসান হিমেল বলেন, ‘ঢাবিতে ছোটখাটো কোনো অনুষ্ঠান হলেও গোয়েন্দা সংস্থাগুলো নজরদারিতে রাখে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ডাকসু- এই তিনটি প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।ডাকসুর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ডাকসু এখন ঘুমের মধ্যে আছে। ইনশাআল্লাহ, পরবর্তী নির্বাচনে প্রার্থীরা নানা পদের ইশতেহার নিয়ে আসুক, সেগুলোর জবাব দেওয়া হবে।’বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘প্রশাসন যদি নিরাপত্তা দিতে ব্যর্থই হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে এই ক্যাম্পাস বন্ধ করে দেন। আতঙ্কের মধ্যে জীবন অতিবাহিত করতে চাই না।’ঘটনার বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল আমিন আমার দেশকে বলেন, ‘সন্ত্রাসীরা এফবিএসে বোমা মেরে পালিয়ে গেছে। এতে একজন গুরুতর আহত হলে উপস্থিত শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।’তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানা পুলিশসহ আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। কীভাবে এই নাশকতা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করছি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »