● ●


নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত দেশব্যাপী ধর্মঘট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।মঙ্গলবার সংগঠনের সভাপতি মো. আবু হোরায়রার নেতৃত্বে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সামনে মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির ইউআইইউ, ডিআইইউ, প্রাইমএশিয়া, গ্রিন ও স্টেট ইউনিভার্সিটির নেতাকর্মীরা অংশ নেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৫টা থেকে নেতাকর্মীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অবস্থান নেন। রাজধানীকে ছয়টি জোনে ভাগ করে দুপুর ২টায় বিক্ষোভ মিছিল হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও অবস্থান কর্মসূচি পালিত হয়।আবু হোরায়রা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দেশের কোথাও নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদল বদ্ধপরিকর।তিনি ইসলামী ছাত্রশিবিরের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এর কারণ শিক্ষার্থীদের সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন। পাশাপাশি অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ছাত্রলীগের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ রাখার সমালোচনা করে তিনি এ সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করার দাবি জানান। এ ছাড়া রাজনৈতিক প্রভাবমুক্ত, যোগ্য ও শিক্ষার্থীবান্ধব শিক্ষকদের ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি ক্যাম্পাসকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত ও নিরাপদ করতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল ধারাবাহিকভাবে কাজ করে যাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »