সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


তরুণীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের
প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তরুণীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক তরুণীর (২৮) ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় মাসুদ খান (৩৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সুন্ধ্রা গ্রামের তরুণীর নিজ ঘর থেকে তাকে আটক করা হয়।

মাসুদ খান উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্ধ্রা গ্রামের মৃত জয়নাল খানের ছেলে এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাড়ি ও ইউপি সদস্যের বাড়ি পাশাপাশি হওয়ায় বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিত। ঘটনার সময় তরুণীর মামাতো বোনের পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিয়ে আসছে বলে ঘরের দরজায় খুলতে বলে। ঘরের দরজা খুললে মাসুদ ঘরে ঢুকে প্রথমে দরজা বন্ধ করে দেয়। কিছু বুঝে ওঠার আগে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে মুখ থেকে হাত সরে গেলে চিৎকার করে। এ সময় স্থানীয়রা এসে তাকে ঘরে আটকে রেখে থানায় খবর দেয়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আটকে রেখে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টা মামলার রুজু করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »