শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ:কাজ শেষ করতে না পারায় বিপাকে গণপূর্ত বিভাগ
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ:কাজ শেষ করতে না পারায় বিপাকে গণপূর্ত বিভাগ

অনলাইন নিউজ : যথা সময়ে কাজ শেষ না করে ঠিকাদার পালিয়ে যাওয়ায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করতে না পেরে বিপাকে পড়েছে গণপূর্ত অধিদফতর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেও কাজ শেষ করা সম্ভব হয়নি। এজন্য প্রকল্প সংশ্লিষ্টরা ঠিকাদার মোনায়েম কবিরকে দায়ী করে বলেছেন তার ব্যর্থতার কারণেই গাজীপুরের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এই প্রকল্পটি ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি একনেকে অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ ছিল ওই বছরের ১ ফেব্রুয়ারি থেকে জুন-২০২১ পর্যন্ত। প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করে গাজীপুর গণপূর্ত বিভাগ। প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে অন্তর্ভুক্ত বিভিন্ন অংশের মধ্যে ভূমি উন্নয়ন কাজ অন্যতম। নথিপত্র অনুযায়ী ভূমি উন্নয়ন কাজটি দুইটি পর্যায়ে বাস্তবায়ন করা হয়। প্রথম পর্যায়ের কাজ পায় ঠিকাদার মোনায়েম কবির। তার সাথে ২০১৯ সালের ২৫ মার্চ চুক্তিপত্র সম্পাদন করা হয় যার চুক্তিমূল্য ৩ কোটি টাকার উপরে এবং চুক্তিপত্র অনুসারে কাজ শেষ করার সময়সীমা ছিল ঐ বছরের ২০ অক্টোবর। কিন্তু উক্ত ভূমি উন্নয়ন কাজটি যথাসময়ে বাস্তবায়ন না হওয়ায় প্রকল্পের অন্যান্য অংশের কাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অধিদফতরের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার চাকমা।

অধিদফতরের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষ শাস্তি আরোপ করার শর্তে ৬১৯ দিন বর্ধিত সময় মঞ্জুর করে। অতিরিক্ত সময়ের আবেদন মঞ্জুর হওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বাস্তবায়নে গড়িমসি করায় এবং ধারাবাহিকভাবে ২৮ দিন কাজ বন্ধ রাখার ফলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চুক্তি বাতিল করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন ব্যর্থতার পরও উল্টো ঠিকাদার গণপূর্ত বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নামে মামলা করেন।

এছাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির নাম ব্যবহার করে কর্মকর্তাদের নামে বিভিন্ন দফতরে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করেন। অভিযোগ রয়েছে বৃহত্তর ফরিদপুরে তার বাড়ি হওয়ায় বিগত সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে তিনি গণপূর্তসহ অন্যান্য সরকারি দফতরে দাপিয়ে বেড়াতেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »