● ●


তাহসিফের মৃত্যু,ফরেনসিক ও ভিসেরা রিপোর্টের অপেক্ষা
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তাহসিফের মৃত্যু,ফরেনসিক ও ভিসেরা রিপোর্টের অপেক্ষা

টঙ্গীর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ১০ দিন পরও মৃত্যুর রহস্য কাটেনি। সাঁতার জানা একজন তরুণ কীভাবে নদীতে ডুবে মারা গেলেন, মৃত্যুর আগে তার সঙ্গে কী ঘটেছিল—এমন প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ফরেনসিক, ভিসেরা ও ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশার রিমান্ডে দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে মৃত্যুর আগের রাতের ঘটনাপ্রবাহ পুনর্গঠনের চেষ্টা চলছে। তবে দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা। মামলার তদন্ত করছে নৌপুলিশ।এদিকে দীপের তিন দিনের পুলিশ রিমান্ড শেষ হয়েছে গতকাল শনিবার। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রিমান্ডে ঘটনার রাতে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া ও ঘোরাফেরার তথ্য দিয়েছেন দীপ। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলে দাবি পুলিশের। এর আগে দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে গত শুক্রবার দিশাকেও কারাগারে পাঠানো হয়। তদন্ত কর্মকর্তা আদালতে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে দিশা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য দীপের বক্তব্যের সঙ্গে মিলিয়ে যাচাই করা হচ্ছে। তদন্ত সংস্থা নৌপুলিশের মিডিয়া শাখার পুলিশ সুপার আসমা আক্তার আমার দেশকে বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখনই কনক্রিট কিছু বলা সম্ভব নয়। জানা গেছে, তাহসিফের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের সময় পাকস্থলি, কিডনি, রক্ত ও ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা পাঠানো হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর এ পর্যন্ত পাওয়া তথ্যগুলো পাশাপাশি মিলিয়ে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা মিলতে পারে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। তদন্ত সূত্রে জানা গেছে, তাহসিফ সাঁতার জানতেন। তারপরও কীভাবে তুরাগে ডুবে তার মৃত্যু হলো, তা নিয়ে পরিবারের পাশাপাশি তদন্তকারীদেরও প্রশ্ন রয়েছে। পানিতে পড়ার আগে তার শরীরে কোনো আঘাত করা হয়েছিল কি না, তিনি অচেতন ছিলেন কি না কিংবা অন্য কোনো পরিস্থিতিতে নদীতে পড়েছিলেন কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা মোটরসাইকেল গ্যারেজে যান। এরপর দিশাকে সঙ্গে নিয়ে সিপি ফাইভ স্টার স্ন্যাকস ও নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। রাতের পরবর্তী সময়ে তাহসিফ ও দীপের টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার তথ্যও তদন্তে এসেছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্ট এবং দুই আসামির বক্তব্য বিশ্লেষণ করে এসব তথ্য যাচাই করা হচ্ছে। বিশেষ করে মৃত্যুর আগে তাহসিফের সঙ্গে সর্বশেষ কারা ছিলেন, কোথায় কী ঘটেছিল এবং নদীতে যাওয়ার পেছনে কী পরিস্থিতি তৈরি হয়েছিল— এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।এমই




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »