তীব্র তাপদাহে ভাইরাস জ্বর, পেঠের পিড়াসহ নানান রোগের প্রার্দুভাব
প্রকাশ: ২৪ মে, ২০২১, ৭:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহে ভাইরাস জ্বর, পেঠের পিড়াসহ নানান রোগের প্রার্দুভাব

সাইদুর রহমান সজীব,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

গ্রীষ্মের প্রখর রৌদ্রের তাপে বরগুনা আমতলী- তালতলী উপজেলাসহ সমুদ্র উপকূলীয় অঞ্চলের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। সূর্যের প্রচন্ড তাপ আর বাতাশ যেন আগুনে ছোয়া। সকালে সূর্য উঠার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়তে থাকে। এমন একটি অবস্থায় সূর্য তেতে থাকায় প্রাণিকূল ও জনজীবনে উঠেছে চরম হাঁসফাঁস। দেখা দিয়েছে ঘরে ঘরে ভাইরাস জ্বর, পেঠের পিড়াসহ বিভিন্ন রোগের প্রার্দুভাব।

গতকাল (শনিবার) দু’উপজেলা আমতলী ও তালতলীর দুই এক জায়গা সামান্য পরিমাণ বৃষ্টিপাত হলেও বেশির ভাগ স্থানেই বৃষ্টির কোন দেখা নেই। মানুষ একটু বৃষ্টির আশায় আকাশের দিকে চেয়ে থাকে। এবার গ্রীষ্মের শুরু থেকেই প্রখর রোদের তাপে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। গৃহপালিত পশু পাখিরা গরম থেকে একটু শীতল স্বস্তি পেতে পুকুর বা ডোবার পানিতে নেমে গা ভিজিয়ে বসে থাকে।

প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পরেছে দু’উপজেলা ও সমুদ্র উপকূলীয় এলাকার জনজীবন। চলমান তাপদাহে অতিষ্ট কেউ ঘরের বাহিরে কোথায় গিয়ে শান্তি পাচ্ছেন না। কষ্টের কোন শেষ নেই খেটে খাওয়া দিন মজুর শ্রমিকদের। কর্মহীন হয়ে পড়ায় দু’উপজেলার খেটে খাওয়া মানুষেরা পরেছে চরম দুর্ভোগে। গরমে অতিষ্ট হয়ে কোমলমতি শিশুদের পুকুর, খাল, ডোবা, নালার পানিতে ঘন্টার পর ঘন্টা লাফালাফি করতে দেখা যায়।

একদিকে লকডাউন অন্যদিকে এত গরম ও প্রচন্ড তাপদাহের কারনে ঘরে ঘরে ভাইরাস জ্বর, পেঠের পিড়াসহ বিভিন্ন রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে।

রিকশা চালক জাফর, রফিক ও সোনামিয়া মিয়া বলেন, একদিকে লকডাউন আরেক দিকে এত গরম যা আমাদের বয়সে দেখি নাই। প্রচন্ড রোদে একবার যাত্রী টানলে দুই তিন বার জিরাইতে হয়। প্রচন্ড গরম পরায় মানুষ ঘর থেকে তেমন একটা বাহিরে বের হচ্ছে না। এতে আমাদের আয়- রোজগারও কমে গেছে।

দিন মজুর রফিক, খোকন, ছয়জদ্দিন জানায়, প্রখর রোদে আমাদের মত দিন মজুর মাঠে-ঘাটে কাজ করতে পারছেন না। আর যারাই করছেন তারা অসুস্থ্য হয়ে পড়ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, গ্রীষ্মের প্রখর রৌদ্রের তাপে আমতলী- তালতলী উপজেলাসহ সমুদ্র উপকূলীয় অঞ্চলের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। গরম ও প্রচন্ড তাপদাহের কারনে ঘরে ঘরে ভাইরাস জ্বর, পেঠের পিড়াসহ বিভিন্ন রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »