শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দুমকিতে পুলিশের ধাওয়ায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ: ১ নভেম্বর, ২০২২, ১০:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুমকিতে পুলিশের ধাওয়ায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

 দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর দুমকিতে পুলিশের ধাওয়া খেয়ে নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে নিচে পড়ে বিপ্লব (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে বিপ্লব ভূমি অফিস সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের (বাড়ি) ৫ম তলায় ইলেক্ট্রিশিয়ানের কাজ করছিল। সংবাদ পেয়ে দুমকি থানার এসআই মো. আল মামুন ওই নির্মাণাধীন ভবনে ঢুকে বিপ্লবকে আটক করতে ধাওয়া দিলে পালাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শেবাচিম হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেওয়ার পথে বরিশালের কাশিপুর এলাকায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।

শাহজাহান হাওলাদারের জামাই সিদ্দিকুর রহমান তার শ্যালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ওই ভবনের নির্মাণ শ্রমিক আমির হামজা জানান, পুলিশ বিপ্লবকে ধরতে ধাওয়া দিলে দৌড়ে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

দুমকি থানার এসআই মামুন বলেন, বিপ্লবের নামে থানায় একটি মাদক মামলায় ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট তামিল করতে গেলে টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে নিচে পড়ে যায়।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, বিপ্লব মাদক মামলার আসামি। তিনি পুলিশ দেখে পালাতে গিয়ে নিচে পড়ে গেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »