মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুমকিতে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার অভিযোগে যুবক আটক
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুমকিতে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার অভিযোগে যুবক আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার অভিযোগে শরীয়তুল্লাহ (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কম্পাউন্ডের জয়বাংলা চত্ত্বরে পটুয়াখালী জেলা পরিষদের অর্থায়নে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরে উঠে মাথার অংশ ভেঙে মাটিতে ফেলে দেয়। এসময় শব্দ শুনে উপজেলা পরিষদের অভ্যন্তরে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী, কর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা পালানোকালে হাতেনাতে তাকে আটক করতে সক্ষম হন।
আটক যুবকের বাড়ি উপজেলার দুমকি মাদ্রাসা ব্রীজ এলাকায়। তার পিতার নাম মিজানুর রহমান মৃধা বলে জানা গেছে। তিনি তবলিগ জামায়াতের একজন সক্রিয় কর্মী বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।
ইউএনও মো. আল-ইমরানের নির্দেশে আটক যুবককে রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে নাশকতামূলক ও রাষ্ট্রদ্রোহীতার অপরাধে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদ্রোহ আইনের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ (শনিবার) কোর্টের মাধ্যমে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »