শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দৌলতখানের বৃদ্ধ ইদ্রীস দম্পতির সামনে শুধু হতাশা।
প্রকাশ: ৭ জুন, ২০২১, ৫:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দৌলতখানের বৃদ্ধ ইদ্রীস দম্পতির সামনে শুধু হতাশা।

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
এক সময় ইদ্রিস রিকশার প্যাডেল মেরে সংসার চালাতেন, আজ বয়সের ভারে ন্যুব্জ। সন্তানরা থেকেও নেই। বিয়ে করে তারা ঢাকায় থাকেন। বাবা-মার খোঁজখবর রাখেন না। একমাত্র মেয়ে স্বামীর সংসার সামলে যতটা পারেন খোঁজ নেন। সরকারের দেয়া বয়স্ক ভাতায় আর চলে না দুজনের। ইদ্রিস মিয়ার বয়স ৮৪ বছর। ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চর লামছি পাতা গ্রামে নদী ভাঙনের শিকার ইদ্রিস তার শ্বশুরের এক খণ্ড জমিতে থাকেন। ভাঙা ঘরে কোনো রকমে জীবন যাপন করেন ইদ্রিস ও তার স্ত্রী হাজেরা বিবি। হাজেরা ঠিকমতো কানে শোনেন না। বয়সের ভারে দুজনেরই শরীরে নানা রোগ ব্যাধি বাসা বেঁধেছে। এক সময় ইদ্রিস রিকশার প্যাডেল মেরে সংসার চালাতেন, আজ বয়সের ভারে ন্যুব্জ। সন্তানরা থেকেও নেই। বিয়ে করে তারা ঢাকায় থাকেন। মা-বাবার খোঁজখবর রাখেন না। একমাত্র মেয়ে স্বামীর সংসার সামলে যতটা পারেন খোঁজ নেন। সরকারের দেয়া বয়স্ক ভাতায় আর চলে না দুজনের। স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল ব্যবসার জন্য ইদ্রিস মিয়াকে ৫০ হাজার টাকা দিয়েছিলেন। সে টাকার বেশির ভাগ চলে গেছে ডাক্তার দেখিয়ে, ওষুধ কিনে। ঘরে এক বেলা রান্না হলে আরেক বেলা উপোস। ঘরের ছাউনি দিয়ে বৃষ্টির পানি পড়ে।
ইদ্রিস মিয়া বলেন, ‘শরীর আগের মতো ভালো যায় না। রিকশা বিক্রি করে দিছি। কাজকাম আগের মতো করতে পারি না। এখন কোনো রকমে খাইয়া বাইচা আছি। কেউ কিছু দিলে তা দিয়াই চলে। বয়স্ক ভাতার যে টাকা দেয়, তাও ঠিকমতো পাই না।’ ইদ্রিস বলেন, ‘টাকার অভাবে ওষুধবড়ি কিনতে পারি না। ঘরে বসেই দিন কাটে আমাগো বুড়াবুড়ির। পোলাডা কোনো খবরও নেয় না। আমরা কী খায়া অছি না না খায়া অছি। স্থানীয়রা যা দেয় তা খাই আরকি। মানুষের দয়ায় চলে সংসার। পোলাডা ফোন দিয়াও খোঁজখবর নেয় না। এখন সরকার যদি আমাদের একটা ঘর দিত তাহলে সেই ঘরে থাকতে পারতাম। অভাবের তাড়নায় সংসারও ঠিকমতো চলে না। ডাক্তারও দেখাতে পারি না টাকার অভাবে।’
চরপাতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ‘আমি এমপি আলী আজম মুকুলের নির্দেশনায় ওনার জন্য ভিজিএফের চাল বরাদ্দ করে দিয়েছি। যেন প্রতি মাসে তিনি চাল পান।’
ভোলা দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার বলেন, ‘আমরা ইতিমধ্যে তাদের বয়স্ক ভাতার কার্ড করে দিচ্ছি। এ ছাড়া বিভিন্ন কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে ইদ্রিসের মতো যারা অসুবিধায় আছেন, তাদের প্রধানমন্ত্রীর বিভিন্ন সহায়তা পৌঁছে দিচ্ছি। এ ছাড়া যাদের জমি আছে তাদের ঘর করে দেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »