বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ধোঁকাবাজদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়: রেজাউল করীম
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধোঁকাবাজদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়: রেজাউল করীম

বিডি ২৪ নিউজ অনলাইন: যারা বন্ধুর সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, দেশের মানুষ তাদের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, অতীতের সরকার হাজারো মায়ের বুক খালি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। এক শ্রেণির ক্ষমতালোভীরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে কোনো রাজনৈতিক দল নিজেদের ব্যানার নিয়ে প্রকাশ্যে মাঠে না নামলেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নেমেছেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, কিছু দিন আগেও বিএনপির একজন বড় নেতা ফোন করে বলেছেন, হযরত দরজা খোলা। কিন্তু আমরা দরজা খোলার জন্য তো আন্দোলন সংগ্রাম করিনি। যারা পরীক্ষিত, তারা নতুন করে আর কী পরীক্ষা দেবে?

এসময় ঢাকা-৫ আসনের প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে ভোট চান সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »