শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে স্কুল ছাত্রী অপহরণ,দুই বন্ধুসহ ৭ জনকে আসামি করে মামলা
প্রকাশ: ২৬ মে, ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে স্কুল ছাত্রী অপহরণ,দুই বন্ধুসহ ৭ জনকে আসামি করে মামলা

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি:

নলছিটিতে দুই বন্ধু মিলে এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগে দুই বন্ধুসহ ৭ জনকে আসামী করে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন ওই স্কুল ছাত্রীর মা।
এজাহার সূত্রে জানা গেছে ৮ম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলে অপহরণ করে করে নিয়ে যায়।
নলছিটি পৌরসভার নান্দীকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই শিক্ষার্থী গত ২১ মে সকাল সারে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নলছিটি পৌরসভার সাবেক কমিশনার এনামুল করিম মিশু মিয়ার বাড়ির সামনের সড়ক থেকে অপহরণের শিকার হয়। উপজেলার কুলকাঠি ইউনিয়নের হয়বাৎপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হাসিব ওরফে রাকিব ও তার বন্ধু তৌকাঠী গ্রামের আবু বক্করের ছেলে মোঃ সজিব হাওলাদার স্কুল ছাত্রীর মুখ চেপে মোটরসাইকেলে তুলে বরিশালের দিকে নিয়ে যায়।
এ সময় ওই স্কুল ছাত্রীর সাথে থাকা একই বিদ্যালয়ের দুই ছাত্রী দৌড়ে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। উল্লেখ্য, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাপড়কাঠি গ্রামের জনৈক বাসিন্দা তার মেয়েকে নিয়ে নলছিটি পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর চম্পা বেগমের বাড়িতে থেকে পড়াশোনা করিয়ে আসছে।
এ ব্যাপারে অপহরণের স্বীকার মেয়েটির মা বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণ ও অপহরণের সহায়তার অপরাধে দুই বন্ধুসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান স্কুল ছাত্রী অপহরণের বিষয়ে একটি মামলা হয়েছে। মামলা নম্বর ২১,তারিখ ২৬ মে।
আসামিদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে পুলিশ ইতিমধ্যেই মাঠে নেমেছে বলেও তিনি জানিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »