শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশ: ২২ জুন, ২০২২, ১:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা

মিলন কান্তি দাসনলছিটি,ঝালকাঠি:

নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীমকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে শিক্ষকরা।
২১ জুনমঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান।
নলছিটি উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সমাজ এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, জুলফিকার আলী ভূট্টো ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আইয়ূব আলী তালুকদার, সরকারি নলছিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, নলছিটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো. বাহাউদ্দিন,সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু মিয়া,খাঘড়াখানা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বি জি ইউনিয়ন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আলী হায়দার,খলিলুর রহমান বাবুল প্রমুখ ।
বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীম তার পাচ বছর দুই মাসের কর্মকাল অম্লান হয়ে থাকবে বলে উল্লেখ করে বলেন সবার সহযোগিতার ফলে তিনি সফল ভাবে সম্পন্ন করতে পেরেছেন ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি মো. জলিলুর রহমান আকন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে বিদায়ী এ কর্মকর্তার হাতে ক্রেস্ট ও কমপ্লিট স্যুটের কাপড় তুলে দেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »