নাগরিক সেবা প্রান্তিক মানুষের কাছে পৌছে দিতে সরকার বদ্ধপরিকর -অতিরিক্ত বিভাগীয় কমিশনার
প্রকাশ: ৭ জুন, ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নাগরিক সেবা প্রান্তিক মানুষের কাছে পৌছে দিতে সরকার বদ্ধপরিকর -অতিরিক্ত বিভাগীয় কমিশনার

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহপ্রদান সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

আজ (সোমবার) সকাল ১০ টায় আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক ও সেবা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে ওই ইউনিয়নের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, “নাগরিক পরিসেবা প্রান্তিক মানুষের কাছে পৌছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর”।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মিলন মৃধা, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল প্যাদা, ইউনিয়ন পরিষদের সদস্য ও সেবা গৃহিতরা।

ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। পরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘরের নির্মাণ কাজ দেখতে সরেজমিনে গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »