শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নারায়ণগঞ্জে সেজান জুস ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ড: ভোলায় নিখোঁজ ৫ পরিবারের শোকের মাতম
প্রকাশ: ১১ জুলাই, ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে সেজান জুস ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ড: ভোলায় নিখোঁজ ৫ পরিবারের শোকের মাতম

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
নারায়নগঞ্জের রুপগঞ্জে সেজান সুজ ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ভোলার ৫ শ্রমিক নিখোঁজ রয়েছে। দুর্ঘটনায় নিখোঁজ হওয়া ওইসব শ্রমিকের পরিবারে চলছে শোকের মাতম। নিখোঁজ হওয়া শ্রমিকদের গত ৩ দিনেও সন্ধান মেলেনি। তবে এ ৫ শ্রমিকের কারখানার চতুর্থতলায় কাজ করছিলেন বলে নিশ্চিত করেছে তাদের পরিবার। নিখোঁজ শ্রমিকদের সন্ধ্যান পেতে পরিবারের লোকজনের আহাজারীতে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। তাদের সন্ধ্যানে ওই ফ্যাক্টরীর সামনে স্বজনকে খুজে বেড়াচ্ছে। সেদিন তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানেনা নিখোঁজদের পরিবার। তারা বেঁচে আছেন কিনা তাও জানা নেই উপজেলা প্রশাসনের। তবে উপজেলা প্রশাসন বিষয়টির সার্বিক খোজ-খবর নিচ্ছে। নিঁখোজ ৫ শ্রমিক হলেন, চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের গোলামের ছেলে মো. মহিউদ্দিন, মজিবনগর ইউনিয়নের চর কলমী গ্রামের ফখরুল ইসলামের ছেলে শামীম, আব্দুল্লাহপুর ইউনিয়নের আমিনাবাদ গ্রামের ফজুলের ছেলে হাসনাইন (১২) এবং একই বাড়ির কবিরের ছেলে রাকিব (২৮) এবং এওজাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আ: মান্নানের ছেরে নোমান। এরমধ্যে হাসনাইন এবং রাকিব সেমাই প্যাকেটজাত করনের কাজ করতো। আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আল এমরান প্রিন্স জানান, রাকিব ও হাসনাইন নিহত হয়েছে এটা নিশ্চিত হওয়া গেছে। তারা তখন (দুর্ঘটনার দিন) কারখানার চতুর্থ তলায় কাজ করছিলেন। এদিকে নিখোঁজ শ্রমিকদের পরিবারে চলছে কান্না-আহাজারি। ছেলের কথা বার বার মনে করে কান্না ভেঙ্গে পরছেন স্বজনরা।
দুর্ঘটনার পর থেকে ওই সব পরিবারে যেন চলছে শোকের মাতম। কেউ সন্তান, কেউ বা ভাই হারিয়েছেন। কারখানায় কাজ করতে গিয়ে নিখোঁজ শ্রমিকদের দরিদ্র পরিবারগুলো যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নিখোঁজ মহিউদ্দিনের ভাই সালাহউদ্দিন জানান, আমার ভাই মহিউদ্দিন ও খালাতো ভাই শামীম ৫ বছর ধরে চট্টগ্রামের বনফুল ফ্যাক্টরীতে কাজ করতো। করোনার কারণে সেখান থেকে বাড়িতে চলে আসে। সেজান জুস ফ্যাক্টরীতে কর্মরত এক কলিকের পরিচয় ধরে দেড় মাস আগে এই ফ্যাক্টরীতে চাকরী নেয়। দুর্ঘটনার দিন তারা দুজন সেইখানে ২য় ও ৪র্থ তলায় কাজ করছিলো। আগুন লাগার ঘটনার দিন আমার ভাইকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। শামীমের ফোন বন্ধ ছিলো। এখনও তাদের কোন খোঁজ মেলেনি। ৩ দিন ধরে আমরা তাদেরকে খুজে বেড়াচ্ছি। কারখানা বন্ধ থাকায় এখনো আমার দুই ভাই বেচে আছে কি না মারা গেছে আমরা নিশ্চিত হতে পারিনি।
নিখোঁজ হাসনাইনের বাবা ফজলু সেলফোনে জানান, তার ছেলে (হাসনাইন) ফ্যাক্টরিতে কাজ করতো। কারিগর রাকিবের সহকারি হিসাবে ওই ফ্যাক্টরীর চতুর্থ তলায় কাজ করতো। দুর্ঘটনার দিনও তারা কারখানায় অবস্থান করেছিলো। কান্নাজড়িত কন্ঠে ফজলু বলেন, গত বুধবার ছেলের সাথে সেলফোনে শেষ কথা হয়েছিলো। সে বলেছিলো (হাসনাইন) বাবা ৬ দিন পরেই বাড়িতে চলে আসবো। কিন্তু আমি তাকে (হাসনাইকে) বলেছি লকডাউনের মধ্যে আসার দরকার নেই, তুমি তোমার মামার বাড়িতে থাকো। আমি সেখানে ফোন করে দিবো। এরপর আর ছেলে সাথে কথা হয়নি। আমার একমাত্র ছেলে। সে তৃতীয় শ্রেণীর পর্যন্ত পড়াশুনা করেছে। ছেলে তো আর ফিরে এলো না। আমি এখন কি নিয়ে থাকবো। আমার তো সব শেষ হয়ে গেছে। জানতে চাইলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এখন পর্যন্ত আমরা ৫ জনের নাম-ঠিকানা পেয়েছি, তারা সবাই চরফ্যাশন উপজেলা বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত কারখানার শ্রমিক ছিলেন। তবে তাদের এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। আমার ঢাকায় সার্বক্ষনিক যোগাযোগ রাখছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »