শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নিখোঁজের ৮ দিন পর বাসায় ফিরলেন মোল্লার বই ডটকমের মাহমুদুল হাছান
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৮ দিন পর বাসায় ফিরলেন মোল্লার বই ডটকমের মাহমুদুল হাছান

 

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রাহকের বই ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ হন ‘মোল্লার বই ডটকমের’ পরিচালক মাহমুদুল হাছান।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) আট দিন পর দিবাগত রাত ২টার দিকে বাসায় ফেরেন তিনি। তবে এত দিন কোথায় ছিলেন এবং কারা তাকে তুলে নিয়েছিল এ নিয়ে কিছু বলেননি।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুল হাছানের আপন ছোট ভাই আহমদ জাফর।

আহমদ জাফর বলেন, রাত ২টার দিকে তিনি বাসায় ফিরে এসেছেন। তবে তিনি কোথায় ছিলেন এবং কারা তাকে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে এখনো কিছু বলেননি। এখন তিনি ঘুমাচ্ছেন।

গত ১০ জানুয়ারি (মঙ্গলবার) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানার কুতুবপুর এলাকার বড় মাদরাসা মার্কেট থেকে নিখোঁজ হন। এর আগে পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল-তিনি গ্রাহকের কিছু বই সরবরাহ করে বাসায় ফিরবেন। কিন্তু ওই রাতে আর ফিরে আসেননি।

এরপর পরিবার বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে অবশেষে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই জিডির সূত্র ধরে সেদিন থেকে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে আট দিন পর বাসায় ফিরলেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »