নিহতদের ৩৬ জন বরগুনার, পরিচয় মেলেনি ৩২ জনের
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২১, ১:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিহতদের ৩৬ জন বরগুনার, পরিচয় মেলেনি ৩২ জনের

বরগুনা প্রতিনিধি  :

 

নিহতদের ৩৬ জন বরগুনার, পরিচয় মেলেনি ৩২ জনের

 

ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের মধ্যে ৩৬ জন বরগুনা জেলার। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঝালকাঠি জেলা প্রশাসন ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে লঞ্চ দুর্ঘটনায় নিহত হওয়া ৩৬ জনের মরদেহ বরগুনা জেলার বলে জানতে পেরেছি।’

এদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে স্বজনরা। তাদের মধ্যে তিন জনের লাশ পরিবাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরা হলেন- বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের বশির উদ্দিনের মেয়ে তাইফা আফরিন (১০), বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মো. রিয়াজ (৩৫) ও বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বাটাজোড় গ্রামের স্বপনীল হাওলাদার কৃষ্ণ (১৫)।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামের কাছে সুগন্ধা নদীতে ‘অভিযান-১০’ নামক লঞ্চটিতে আগুন লাগে। লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হওয়ার পথে ঝালকাঠিতে ওই দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।

যাত্রীদের অভিযোগ, শুক্র ও শনিবার দুদিন বন্ধ থাকায় ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল লঞ্চে। শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চটি থেকে ৩৮ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ বাহিনী।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, ঝালকাঠি জেলা প্রশাসন ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে লঞ্চ দুর্ঘটনায় নিহত হওয়া ৩৬ জনের মরদেহ শনাক্ত করতে পেরেছেন তারা। এর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। বাকি ৩২ মরদেহ শনিবার পর্যন্ত সংরক্ষণ করা হবে। এরমধ্যে যাদের স্বজনরা মরদেহ শনাক্ত করতে পারবে তাদের হস্তান্তর করা হবে। দুপুরের পর থেকে মরদেহের ডিএনএ টেস্টের জন্য নমুনা রেখে দাফন করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »