শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নেটফ্লিক্সে বাঁধন
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নেটফ্লিক্সে বাঁধন

আজমেরী হক বাঁধনকে এবার দেখা যাচ্ছে বিশ্বের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। কারণটা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’। ছবিটির টিজার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে বলিউড দুনিয়াতেও অভিষেক হলো বাংলাদেশি এ তারকার।

আজ (২৯ আগস্ট) নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় টিজার। ৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে প্রথমেই হাজির হন বাঁধন। যেখানে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবু, আলি ফজল, আশিষ বিদ্যার্থীকে দেখা গেছে।

জানা যায়, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।

এদিকে, এই ছবির জন্য ঢাকার একজন নায়িকা লাগবে জানিয়ে বিশাল প্রথমে প্রস্তাব পাঠিয়েছিলেন বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’-খ্যাত এই নির্মাতা। দুই অভিনেত্রীরই একই মন্তব্য, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম।

তবে বিশাল ভরদ্বাজের প্রস্তাবটি লুফে নেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত আজমেরী হক বাঁধন। জানা যায়, শিগগিরই ‘খুফিয়া মুক্তি পাবে নেটফ্লিক্সে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »