বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নোরার ছবি পোস্ট করে ক্ষোভ ঝাড়লেন সিদ্দিক
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২২, ৯:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নোরার ছবি পোস্ট করে ক্ষোভ ঝাড়লেন সিদ্দিক

শত বাধা পেরিয়ে ঢাকায় এসেছিলেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি। উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন নোরা। তবে বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছেন না ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন এ অভিনেতা। এবার তিনি এক শ্রেণির আয়োজকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন, যারা বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার তুলে দিতে বিদেশি শিল্পীদের নিয়ে আসেন।

সিদ্দিক লিখেছেন, মিডিয়ার কার্যকলাপগুলো কোথায় যাচ্ছে, একবার ভেবে দেখেছেন? আমরা যারা মিডিয়ায় কাজ করি, তারা আসলে দিনশেষে সম্মাননা চাই, সম্মান চাই। কিন্তু খেয়াল করে দেখেন, চাকরিজীবীরা পেনশন পায়, কিন্তু মিডিয়ার সাথে জড়িত ব্যক্তিরা শেষ বয়সে কিছুই পায় না। শুধু পায়, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে চিকিৎসার টাকা এবং তার ছবি। এটা নিয়ে আমি একাধিকবার প্রতিবাদ করেছি বা করব, যতদিন বেঁচে আছি ততদিন।

খানিকটা ক্ষোভের সুরে তিনি লেখেন, একটা নতুন ধারা যোগ হয়েছে। যে যার চ্যানেলের শিল্পীদেরকে তার কাজ ভালো বলেই সম্মানিত করা শুরু করেছে। নিজের ঘরে নিজেই শ্রেষ্ঠ। এতে ঘরে ঘরে শিল্পী এবং গুণী শিল্পীর অভাব পড়বে না এদেশে। এখানেই শেষ নয়, আরও নতুন করে আরেকটা বিষয় নিয়ে প্রতিবাদ করতে চাই, সম্মাননা। আমাদের দেশের সম্মাননার অবস্থা এমন হয়েছে যে, বড় বড় তথাকথিত গুণী ব্যবসায়ীদেরকে সম্মাননা দিতে নিয়ে আসা হয় বিদেশ থেকে অর্ধ উলঙ্গ নায়িকাদেরকে। অথচ তাদের সম্মাননা নেওয়ার কথা দেশের বিজনেস আইডলদের কাছ থেকে। এই সমস্ত বিষয়গুলো কি ইঙ্গিত করে এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি কিছু বলতে চাই না, তবে না বলেও পারি না। আমি আমার অন্তরের অন্তস্থল থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

অভিনেতার ভাষ্য, আসুন আমরা সবাই মিলে যার যে কাজ তাই করি। তাহলেই সমাজ, দেশ এবং এই জাতি সুন্দরভাবে সে তার নিজস্ব পথ দেখতে পারবে। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন, আমিন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »