বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে অপহরনের ২০ দিন পর স্কুলছাত্রী উদ্ধার ॥ আটক-১
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে অপহরনের ২০ দিন পর   স্কুলছাত্রী উদ্ধার ॥ আটক-১

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীতে অপহরনের ২০ দিন পর ৯ সেপ্টেম্বর র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে সকাল আনুমানিক ১০টার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন সবুজ বাগ এলাকায় অভিযান পরিচালনা করে আবদুল হাই বিদ্যানিকেতন স্কুলের ৮ম শ্রেনী পড়–য়া ১৩ বছর বয়সী অপহৃত ছাত্রী কে উদ্ধার করে ।
ঘটনার বিবরনে জানা যায় যে উক্ত অপহৃত ভিকটিম গত ২০ আগষ্ট ২০১৯ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় নিজ বাড়ী হতে স্কুলে যাবার উদ্দেশ্য বের হলে পথিমধ্যে তার গৃহ শিক্ষক মোঃ মাসুদ রানা শুভ (২৬) পিতাঃ মোস্তফা হাওলাদার সাং কচাবুনিয়া ২নং ব্রিজ থানা পটুয়াখালী সদর জেলা পটুয়াখালী ও তার সহযোগী মোছাঃ আকলিমা বেগম (৪৫) স্বামী ঃ মৃতঃ ফারুক মৃধা সাং সবুজবাগ ১ম লেন, থানা পটুয়াখালী সদর জেলা পটুয়াখালী ভিকটিম কে অপহরনপূর্বক অজ্ঞাত স্থানে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।

ভিকটিমকে অনেক খোজাখুজির পর কোথাও না পেয়ে ভিকটিমের মা বাদী হয়ে গত ২১ আগষ্ট ২০১৯ তারিখ পটুয়াখালী সদর থানায় একটি সাধারন ডায়রী করেন (পটুয়াখালী থানার জিডি নং ৮৮৬, তারিখ ২১-০৮-২০১৯) এবং অপহৃত ভিকটিম ্উদ্ধারে লিখিত ভাবে র‌্যাবের সহয়োগিতা কামনা করেন । অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্প কর্তৃক অভিযান চালিয়ে সবুজবাগ ১ম লেনে অবস্থিত মনু ফকিরের বাড়ীর ভাড়াটিয়া মোছাঃ আকলিমা বেগম (৪৫) স্বামী ঃ মৃতঃ ফারুক মৃধা এর ভাড়া বাসার একটি কক্ষ হতে উক্ত অপহৃত ভিকটিম কে উদ্ধার করা হয় । এ সময় মূল অপহরনকারী মোঃ মাসুদ রানা শুভ (২৬) পিতাঃ মোস্তফা হাওলাদার কৌশলে পালিয়ে যায়। অপহরনের সহায়তা কারী মোছাঃ আকলিমা বেগম (৪৫) কে ঘটনাস্থল হতে হাতে নাতে আটক করা হয় ।

আটক কৃত আসামী ও পলাতক আসামী দের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরনপূর্বক ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করেন । আটককৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয় এবং পলাতক আসামী কে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »