শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে ‘কর্মজীবী দুগ্ধদায়ী মা’দের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ: ৮ আগস্ট, ২০১৯, ২:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ‘কর্মজীবী দুগ্ধদায়ী মা’দের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেছেন, দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে, সরকার ডেঙ্গু প্রতিরোধে দিন রাত কাজ করছেন। ডেঙ্গু’ রোগের নিরাময় ঔষধ আবিষ্কার হয়নি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। তাই সরকারের পাশাপাশি সকল সরকারী-বেসরকারী সংস্থা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। আমরা সবাই বাড়িসহ আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখি।
তিনি গতকাল ০৮ আগস্ট বৃহষ্পতিবার সকাল ১০টায় পটুয়াখালী পৌরসভা মিলনায়তনে “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীর ‘হেলথ ক্যাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমনা কুমার বালা, পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ ইকরামুল নাহিদ, কাউন্সিলর নিজামুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শাহিদা বেগম। পৌরসভার ১নং ওয়ার্ডের ২৫০জন উপকারভোগী কর্মজীবী দুগ্ধদায়ী মা হেলথ ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে চিকিৎসাপত্রসহ প্রাথমিক স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান করা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »