শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চলছে ৭২ঘন্টার ধর্মঘট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চলছে ৭২ঘন্টার ধর্মঘট

 

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার সকল বেসরকারী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার গুলোতে শুরু হয়েছে ৭২ ঘন্টার ধর্মঘট। রোববার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।
হাসপাতালে হামলা-ভাঙচুর এবং চিকিৎসককে হত্যার হুমকির প্রতিবাদে পটুয়াখালী জেলার সবগুলো বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে শুরু হয়েছে ৭২ ঘণ্টার ধর্মঘট। । প‚র্ব ঘোষণা অনুযায়ী রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।

গত ৭ সেপ্টেম্বর রাতে পটুয়াখালী শহরের সেন্ট্রাল হাসপাতালে একদল সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মশিউর রহমানকে হত্যার হুমকি দেয়।এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি।যার প্রেক্ষিতে আইনি সহায়তা না পাওয়ার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ৭২ ঘন্টার ধর্মঘট পালনের ঘোষণা দেয় বাংলাদেশ মেডিকলে এসোসিয়েশন, (বিএমএ) পটুয়াখালী ক্লিনিক ও ডায়গনস্টিক ওনার্স এসোসিয়েশন এবং জেলা ক্যামিস্ট্র ও ড্রাগিস্ট সমিতি।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে। এদিকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক এবং পর্যাপ্ত শয্যা না থাকায় অধিকাংশ রোগীরা বেসরকারী ক্লিনিক ও ডায়গনস্টিক স্টোর থেকে সেবা গ্রহণ করে থাকে এ কারণে সাধারণ রোগীদের ভোগান্তিতে পরতে হচ্ছে।তবে আইনি সহায়তা না পেলে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে লাগাতার ধর্মঘট যাবে বলে জানান পটুয়াখালী জেলা ডায়াগনস্টিক ক্লিনিক অ্যাসোসিয়েশন সভাপতি ডাক্তার মনির হোসেন।

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »