সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি ঃ নেদারল্যান্ডের ম্যাক্স ফাউন্ডেশনের অর্থায়নে ঢাকা আহছানিয়া মিশন ও সুশীলন উদ্যোগে ম্যাক্স নিউট্রিওয়াশ কর্মসূচীর আওতায় গর্ভবতী মা ও শিশু মৃত্যুর হার হ্রাসের লক্ষ্যে এবং সুষ্ঠু সবল, সুখী পরিবার বাস্তবায়নে জেলা পর্যায়ে পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় দিনব্যাপী এ গোলটেবিল বৈঠকের উদ্বোধন করেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী। স্বাগত বক্তব্য রাখেন স্লোব বাংলাদেশ এর প্রোগ্রাম ইনচার্জ আহম্মদ রফিক। গর্ভবতী মা ও শিশু মৃত্যুর হার হ্রাসে করনীয় বিষয় আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লোকমান হাকিম। উন্মুক্ত সেসনে আলোচনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব কাজল বরন দাস, সদস্য সাবেক সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ। আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোঃ মতিউর রহমান, গর্ভন্যান্স স্পেশালিস্ট ফয়সাল আহম্মেদ, মনিটরিং অফিসার বাসুদেব সাহা, আমির হোসেন, প্রদীপ মন্ডল, কামরুল হাসান ও ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্প সুশিলন এর সৈয়দা তানবিন জাহান। গোল টেবিল বৈঠকে ১৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। পটুয়াখালী ও বরগুনা জেলার ২৮ টি ইউনিয় উক্ত প্রকল্পের আতায় পুষ্টি উন্নয়নসহ বিভিন্ন কম্পোনেন্ট’র কার্যক্রম চলছে বলে আয়োজক সংগঠন সুশিলন’র কর্মকর্তারা জানান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »