মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (মোহন মিয়া) কলেজ’র ভিত্তি প্রস্থর স্থাপন
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০১৯, ৭:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান  (মোহন মিয়া) কলেজ’র ভিত্তি প্রস্থর স্থাপন

রানা পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলাধীন ২নং বদরপুর ইউনিয়নের শিয়ালীতে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া কলেজ এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (মোহন মিয়া) কলেজ এর ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া কলেজের অধ্যক্ষ মিসেস তাহেরা সুলতানা এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খলিলুর রহমান মোহন মিয়া।

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্রাচার্য্য, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ ড. কাইউম উদ্দিন আহমেদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান মানিক মিয়া, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম মহাসিন, জেলা পরিষদ চেয়ারম্যানের পুত্র তাহের রহমান বিজয় সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য অতিথিবৃন্দ বৃক্ষ রোপন করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »