বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালীতে ১০মাসের শিশুর মৃত্যুর দায়ী জ্বীন দাবী পরিবারের ॥ তবে কোন ক্লু পায়নি পুলিশ!
প্রকাশ: ৩০ আগস্ট, ২০১৯, ১:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ১০মাসের শিশুর মৃত্যুর দায়ী জ্বীন  দাবী পরিবারের ॥ তবে কোন ক্লু পায়নি পুলিশ!

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীর দুমকিতে মায়ের সাথে ঘুমে থাকা ১০ মাসের এক শিশু পুত্র রামিম’র লাশ পার্শ্ববর্তি খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে যে রামিমের মৃত্যুর জন্য দায়ী জ্বীন।
বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বশির শরীফের ১০মাসের শিশুপুত্র রামিমের লাশ নিজ বাড়ির পার্শ্ববর্তি খালে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়ে দেয়। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত রহস্য জানাযায়নি।
স্থানীয় সূত্রে জানাযায়, গত মঙ্গলবার পরিবারের সবার সাথে রাতের খাবার শেষে শিশুটিকে নিয়ে তাঁর মা আসমা বেগম ঘুমাতে যায়। ভোররাতে ঘুম ভাঙ্গার পর বিছানায় না দেখে শিশুটির খোঁজ পড়ে। সম্ভাব্য সবখানে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশীরা খালে শিশুটির ভাসমান লাশ দেখে ডাকচিৎকার করলে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে সন্তান শোকে পাগলপ্রায় শিশুর মা বার বার মূর্ছা যাচ্ছেন। ‘ঘুমের শিশুটি কিভাবে খালের পানিতে গেলো, নাকি কেউ তুলে নিয়ে পানিতে ফেলে দিয়েছে ? এ প্রশ্নের জবাব এখনও রহস্যাবৃত। পরিবারের পক্ষ থেকে জ্বীনে নিয়ে পানিতে ফেলেছে বলে দাবী করা হচ্ছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »