মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পটুয়াখালী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচীতে র‌্যালী ও গাছের চারা বিতরন
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচীতে  র‌্যালী ও  গাছের চারা বিতরন

পটুয়াখালী প্রতিনিধি ঃ “গাছ লাগিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ধারণ করে পটুয়াখালীতে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ কর্মসূচী উপলক্ষে ৯ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীটি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা র‌্যালীতে অংশগ্রহন করেন। র‌্যালী শেষে জেলা কার্যালয় প্রঙ্গনে জেলা কমান্ড্যান্ট মোল্লা আবু সাঈদ ৪’শ ৯ জন আনসার ও ভিডিপি সদস্যের প্রত্যেককে নিজ বাড়ীর আঙ্গিনায় রোপনের জন্য ৫ টি করে ফলজ এবং ঔষধি গাছের চারা এবং রোপনের খরচ বাবদ ৫০ টাকা করে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ আনসার ব্যাটালিয়ান পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিঃদায়িত্ব) পটুয়াখালী মোল্লা আবু সাঈদ, উক্ত র‌্যালী ও গাছের চারা বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ওভিডিপি কর্মকর্তা কলাপাড়া আফজাল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গলাচিপা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আনসার ওভিডিপি কর্মকর্তা দশমিনা মোঃ হাসানুর রহমান, উপজেলা আনসার ওভিডিপি কর্মকর্তা মির্জাগঞ্জ মোঃ সাজিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সদর দিলিপ চন্দ্র মহেশ সহ জেলা ও উপজেলার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে জেলা কার্যালয় ক্যাম্পাসে ৫০ টি গাছের চারা রোপন করেন আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যরা।
৩৪ আনসার ব্যাটালিয়ান পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোল্লা আবু সাঈদ জানান, মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর পরিকল্পনা গ্রহন করেছে। তারই অংশ হিসেবে পটুয়াখালীতে দুই হাজার একশত ফলজ ও ভেষজ গাছের চারা বিতরন করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »