শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পথচলার তিন দশকে শাবনূর
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ২:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পথচলার তিন দশকে শাবনূর

প্রতিবেদক

শাবনূর, ঢাকাই সিনেমার রোমান্টিক নায়িকা। যার সময় কাটত লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে। অভিনয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শাবনূর। অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ক্যারিয়ারে। সেই ক্যারিয়ারের পথচলার তিন দশক পূর্ণ করেছেন এ নায়িকা। শাবনূরের যাত্রা শুরু হয়েছিল এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমায় মধ্য দিয়ে।

এ সিনেমায় তার বিপরীতে ছিলেন নায়ক সাব্বির। সিনেমাটি ১৯৯৩ সালের ১৫ অক্টোবর মুক্তি পায়। এরপর অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। প্রথম সিনেমা মুক্তি সময়কাল থেকে এ নায়িকা ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করেছেন গতকাল। যদিও প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফলতার মুখ দেখেনি। চিত্রনায়ক আমিন খানের সঙ্গে দ্বিতীয় সিনেমা ‘দুনিয়ার বাদশা’ দিয়েই আলোচিত হন শাবনূর। এর পর ১৯৯৪ সালের ২২ মে মুক্তি পায় তার অভিনীত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমাটি। এ সিনেমার মধ্য দিয়ে সালমান শাহর সঙ্গে জুটি বাঁধেন শাবনূর।

শুরু হয় এ নায়িকার একক অনন্য অধ্যায়। এ সিনেমার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শাবনূরকে। জুটি হিসাবে সে সময় সালমান-শাবনূর হয়ে ওঠেন দর্শকদের নয়নমণি। তবে ১৯৯৬ সালে সালমান শাহের অকাল মৃত্যুর পর শাবনূরের পথচলা কিছুটা থমকে যায়। সালমান আত্মহত্য করেছেন (যদিও পরিবারের দাবি খুন এবং এ নিয়ে এখনো মামলা চলমান)। সালমান ভক্তরা এখনো তার আত্মহত্যার জন্য সালমানের স্ত্রী সামিরার পাশাপাশি শাবনূরকেও অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছেন। সালমানের প্রয়াণের পর শাবনূর রিয়াজের সঙ্গে জুটি বাঁধেন। তবে সেটা স্থায়ী হয়নি। আরও অনেকের সঙ্গে সিনেমা করেছেন। কিন্তু সালমানের সঙ্গে যে জনপ্রিয়তা অর্জন করেছেন, সেটা আর ফিরে পাননি। যদিও নিজের অভিনয় কারিশমায় টিকে ছিলেন আরও অনেক বছর। ঢাকাই সিনেমায় যখন অশ্লীলতা ভর করে তখন নিজেকে গুটিয়ে নেন এ নায়িকা। পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।

বর্তমানে সেখানকার স্থায়ী বাসিন্দা। বিয়ে করে হন সংসারী। এক পুত্র সন্তানের মা-ও তিনি। মাঝে মধ্যে দেশে আসেন। সিনেমায় ফেরার গল্পও শোনান। তবে কবে ফিরবেন সেটা পরিষ্কার নয়। ক্যারিয়ারে তিন দশক পূর্তিতে অস্ট্রেলিয়া থেকে মোবাইল ফোনে শাবনূর বলেন, ‘চলচ্চিত্রে এখনো যথেষ্ট সম্মান নিয়েই আছি। অভিনয় জীবনের পথচলায় আমার প্রত্যেক সিনেমার পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, কাহিনিকার, প্রোডাকশন বয়, ট্রলিম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার বোন ঝুমুরের কথা উল্লেখ করতেই হয়। সবারই সহযোগিতায় আমি আজকের শাবনূর। সবাই আমার জন্য, আমার সন্তান ও পরিবারের সবার জন্য দোয়া করবেন।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »