সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের সাংবাদিক মাসুদ রানাসহ নিহত -৬
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের সাংবাদিক মাসুদ রানাসহ নিহত -৬

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)। এর মধ্যে রবিউল ইসলামের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এ ছাড়া মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ।

 

মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ :

 

জানা যায়, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

 

বেলব্যান ফিজিওথেরাপীর থেরাপিস্ট রাব্বি :

 

 

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতি নিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।

পুলিশের ধারণা অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকচালক পালিয়েছে। তাকে আটক করতে কাজ করছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানা এসআই সুরুজ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন নিহত হয়।

নিহতদের মধ্য দৈনিক নবচেতনার বরিশাল প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের আলোর সম্পাদক মাসুদ রানা রয়েছেন। বরিশালের আমতলা পানির ট্যাংকি সংলগ্ন কাচ্চিখানার মালিক ছিলেন তিনি।

মর্মান্তিক এই দুর্ঘটনায় দৈনিক নবচেতনা সম্পাদক ও প্রকাশক মো: সাখাওয়াত হোসেনসহ দৈনিক নবচেতনা পরিবার শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে শোকসন্তপ্ত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »