শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীক্ষা কেন্দ্রের নামে ছাত্রদের টাকা আদায়
প্রকাশ: ৪ জুন, ২০২২, ৪:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরীক্ষা কেন্দ্রের নামে ছাত্রদের টাকা আদায়

মোঃফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী):
এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদনের অজুহাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে দুই হাজার টাকা করে ধার্য করেছে প্রতিষ্ঠানের শিক্ষকরা। বাধ্য করা হচ্ছে সেই টাকা পরিশোধ করতে।

চলতি বছরের গত ২২ মে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠির তথ্যানুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা পরিচালনার জন্য মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কেন্দ্র অনুমোদন হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠান প্রধানকে গত ২৯ মে এর মধ্যে কেন্দ্র স্থাপন ফি বাবদ ১৫ হাজার টাকা ডিডি বা পে অর্ডারে বরিশাল শিক্ষাবোর্ড সচিবের অনুকূলে জমা দেওয়ার জন্য বলা হয়।

অথচ এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদন করতে নানা খরচ দেখিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি দুই হাজার টাকা ধার্য করা হয়; জানান শিক্ষার্থী ও অভিভাকরা। ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবার তাদের বিদ্যালয়ে ১১৬জন এসএসসি পরীক্ষার্থী। সে হিসাব কষলে জনপ্রতি দুই হাজার হারে ২ লক্ষ ৩২ হাজার টাকা আদায় হওয়ার কথা।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের একাধিক পরীক্ষার্থী জানান, বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র এনেছে এজন্য টাকা নিচ্ছে শিক্ষকরা। শুধু অভিভাবকদের এ কথা বলতে বলেছে। এছাড়া বাহিরের মানুষদের এসব কথা বলতে একদমই নিষেধ করেছে। কেন্দ্র আনতে নাকি ৬ থেকে ৭ লক্ষ টাকা শিক্ষকদের নিজেদের পকেট থেকে দিয়েছে। এখনতো তুলতে হবে কিছু টাকা। প্রথমে তিন হাজার টাকা করে চেয়েছে, পরেতো দেখে সম্ভব না। বলতে বলতে শিক্ষার্থীরা দুই হাজার দিতে রাজি হয়েছে। এ জন্য প্রচুর চাপ, টাকাটা দিতেই হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘এই জায়গায় পরীক্ষা হবে, এজন্য স্যারেরা বলছে দুই হাজার টাকা লাগবে। আমাদের কষ্টতো হয়ই, কামাই (রোজগার) নাই। এখনও টাকা গুছাতে পারি নাই। বলছি, গুছাইয়া দিব। স্যারেতো চায়, পোলাপানদের কাছ থেকে। আপনারা দেখেন, একটু বন্ধ করে দিতে পারেন কিনা।’

শিক্ষার্থীদের কাছ থেকে এ টাকা উত্তোলনের দায়িত্বে নিয়োজিত ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন বলেন, ‘পরীক্ষা সেন্টারের কিসের টাকা উঠাই? ছেলে মেয়েদের কাছে বকেয়া টাকা থাকে, বছরের টাকা । আমি ক্লাস টিচার, বিভিন্ন টাকা উঠাই। বছরের শুরুতে স্কুলের সেশন উঠাই। তারপর পরীক্ষা হলে পরীক্ষার ফি উঠাই। এখন কোন টাকা উঠাই না। এইতো কিছুদিন আগে ওদের প্রস্তুতি মূলক পরীক্ষা গেছে। সেখানে ৩০০ করে টাকা উঠাইছি।’ কার নির্দেশে আপনি টাকা তোলেন, জিজ্ঞেস করলে নিজাম উদ্দিন বলেন, ‘আমি প্রধান শিক্ষকের অনুমোদনেই টাকা উঠাই।’
পরীক্ষা কেন্দ্রের অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহম্মেদ বলেন, ‘কেউ যদি বলে থাকে ঠিক বলেনি। কথা বোঝা যায় না। আপনার সঙ্গে সামনাসামনি কথা বলবো।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর বলেন, ‘জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্যার বিষয়টি আমাকে জানিয়েছে। আমি খোঁজ নিয়েছি, প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তারা কোন টাকা নেননি বলে জানিয়েছেন। তবে তারা কিভাবে টাকা নিচ্ছে, তার তথ্য আমরা চেয়েছি। আজ বা কালকে প্রধান শিক্ষক আসবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘পরীক্ষা কেন্দ্র হয়েছে, এই কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান বলেন, ‘আমি এখনই খবর নিচ্ছি। ওখানে অফিসার পাঠাবো।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »