সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীমণির নেক্সট প্রজেক্ট!
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৩, ১২:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরীমণির নেক্সট প্রজেক্ট!

অনলাইন ডেস্ক

নির্মাতা রায়হান জুয়েল পরিচালিত চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ২০ জানুয়ারি। এটি রায়হান জুয়েলের প্রথম সিনেমা। প্রায় প্রতিদিনই প্রচারে ব্যস্ত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’টিম। এরই মাঝে এই পরিচালক ও অভিনেত্রী জুটি ‘চলো বদলে যাই’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন।

ফেসবুকে পরিচালকের সঙ্গে একটি ছবি পোস্ট করে রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নতুন এই সিনেমার নাম জানান পরীমণি। এদিকে এ সিনেমার বিষয়টি পরিচালক রায়হান জুয়েলও জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

নতুন সিনেমায় পরীমণির সঙ্গে কবে চুক্তিবদ্ধ হলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ যেটা বলে সেটা বোঝায়, তা এখনও হয়নি। আমি এই সিনেমার গল্পটা ভাবার সময় পরীমণিকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শোনানোর পর তারও খুব পছন্দ হয়েছে, গল্পটা নিয়ে সে বেশ এক্সসাইটেড। গল্প শোনেই পরীমণি বললেন- চলেন সিনেমার নাম ঘোষণা দিয়ে দেই।’

সিনেমাটির গল্প সম্পর্কে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘গল্পটি নিয়ে আরও কাজ করার বাকি আছে। পরীমণি গল্পটা শুনে তিনিও কিছু বিষয় আলোচনা করেছেন। আমরা এখনও গল্পটার ফাইনাল লাইনআপ করছি। তবে এটুকু বলা যায় এটি থ্রিল, রোমাঞ্চ ও অ্যাকশনধর্মী একটি কমার্শিয়াল সিনেমা হবে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »