সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা বিচার চাইলেন সহকর্মীরা
প্রকাশ: ১৫ জুন, ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা বিচার চাইলেন সহকর্মীরা

স্টাফ রিপোর্টার :

পরীমনি ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা গত দু’দিন ধরেই সর্বাধিক আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। এই বর্বর ঘটনার নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। প্রতিবাদ ও বিচার দাবি করেছেন পরীমনির সহকর্মীরাও। সেটাই তুলে ধরা হলো:

জয়া আহসান: পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয় জগতের একজন সদস্য হিসেবে। একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতোই নাজুক, এতোই খেলা? এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে, তা সে যেই হোক তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।
ন্যান্‌সি: বিনোদন জগতে আমাদের কাজ আপনাদের বিনোদন দিয়ে যাওয়া।

আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে সেটাই করি। আজকাল কিছু হলেই শুনতে পাই, বিনোদন জগতের মানুষ মানেই…..। আপনারা যা সম্বোধন করেন সেটা মুখে আনা তো দূরের কথা, লিখতেও ঘেন্না হলো। দিন শেষে আমাদের চলচ্চিত্র, আমাদের গান, আমাদের লেখক, মোটকথা আমাদের শিল্পীরাই আপনাদের সাদামাটা জীবনের আনন্দের খোরাক। তাহলে কি আর দশটা সাধারণ মানুষের মতো মানুষ হিসেবে ন্যূনতম সম্মান আমরা আশা করতে পারি না? দেশের শীর্ষ সারির নায়িকার নয় বরং একজন নারীর আহাজারি শুনে-দেখে রাতভর ঘুম আসেনি! এই আমার সোনার বাংলাদেশ! আমার দেশের মানুষ আমার জন্য নিরাপদ নয়? আমাদের জীবনের বীভৎস দুর্ঘটনাটাও কি আপনাদের কাছে বিনোদন? আপনি কি আপনার পরিবারের কারও সঙ্গে ঘটে যাওয়া এমন একটি ঘটনা কল্পনা করতে পারেন? নিজেকে প্রশ্ন করুন। পরীর জন্য সুবিচার চাই না, আপনাদের বিবেকের হাতে ছেড়ে দিলাম। দেখি এখনো মনুষ্যত্ব বেঁচে আছে কিনা!
অরুণা বিশ্বাস: পাশে দাঁড়ানোর জন্য মাথা থাকা লাগে, আমরা জ্বলতে জ্বলতেই তো শেষ, সারাদিন বিক্রি করা শিল্পী আমরা, তাই কাকে রেখে কাকে তেল মারবো- এটাই এখনো বুঝি না। পরীকে আমি ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু নারী হিসেবে আমার প্রতিবাদ, নারীকে সম্মান দিন।
দেবাশীষ বিশ্বাস: পরীমনি দেশের জনপ্রিয় একজন নায়িকা। তার সঙ্গে ঘটে যাওয়ার বর্বর ঘটনার বিচার চাই।
অনিমেষ আইচ: পরীমনির সঙ্গে আমার জীবনেও দেখা হয় নাই, কথা হয় নাই, কাজ তো হয়ই নাই; তবুও সে আমার কলিগ। যেকোনো দুঃসময়ে আমার কলিগের পাশে থাকাটাই স্বাভাবিক। আমি আছি তোমার পাশে।
ভাবনা: পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। সম্মান একটা পিঁপড়ারও আছে। একজন নায়িকা, হ্যাঁ বাংলা সিনেমার নায়িকা। তার সঙ্গে যা খুশি তাই করা যাবে। এই পিতৃতান্ত্রিক সমাজে যতো বড় হচ্ছি ততো নিজেকে অতি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি। একজন নারী সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মেয়ে হোক, বিশাল কাঁচের রুমে বসে অফিস করা মেয়ে হোক, গার্মেন্ট কর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক, আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই। সবাইকে সহ্য করতে হয় অসম্মান। পরীর পাশে আছি। পরী তুমি ভাঙবে না প্লিজ!
উর্মিলা শ্রাবন্তী কর: আমরা কোথায় আছি! এ কোন দেশে আমরা বাস করছি।
স্বনামধন্য চিত্রনায়িকা পরীমনির সঙ্গে যে অন্যায় হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নারীর প্রতি কোনো সহিংসতা ও অত্যাচার সহ্য করবো না, মানবো না।
মুস্তাফিজুর রহমান মানিক: একজন মানুষের সঙ্গে এমন অসভ্যতার তীব্র নিন্দা জানাই। একজন নারীর সঙ্গে এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাই।  চলচ্চিত্র পরিবারের একজনের সঙ্গে এমন ব্যবহারের তীব্র ঘৃণা জানাই। পরীমনিকে ধর্ষণ ও হত্যা প্রচেষ্টার বিচার চাই।
সাইমন সাদিক: না মানে না। তোমার এই খারাপ সময় থাকবে না, থাকবে তোমার সাহসিকতার প্রমাণ। তোমাকে দেখে প্রতিবাদী হোক আমার দেশের সাধারণ মেয়েরা। পরীমনির সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার চাই।
তৌহিদা শ্রাবণ্য: পরীমনি সিনেমা করে ধর্মীয় অনুশাসন মানে না, ঠিক আছে, সো? তাকে রেপ করা যাবে? আছে ইসলামে এমন কিছু? নায়িকা কেন যদি কোনো পতিতাকেও নির্যাতন করা হয় তারও কঠিন বিচার হওয়া উচিত।
রাজ রিপা: যে মেয়ে একা একা লড়াই করে ক্যারিয়ারের সর্বোচ্চ জায়গায় এসে দাঁড়িয়েছে, সে কখনো আত্মহত্যা করার মতো মেয়ে না। সে যদি মরে যায় সেটা হবে হত্যা, আত্মহত্যা নয়। যারা পরীমনিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল সেই অপরাধীরদের সঠিক বিচার চাই।
নওশাবা: অমানবিক নির্যাতনের ঘটনা। পরীর জন্য বিচার চাই।
কায়েস আরজু: আমার বন্ধুর ওপর অন্যায়ের বিচার চাই। অপরাধী যেই হোক যতো বড়ই হোক তার বিচার হতেই হবে। অনেকে যা পারে না পরীমনি তার প্রতিবাদ করে দেখিয়েছে। আর প্রতিবাদ নয় এখন প্রয়োজন কঠিন প্রতিরোধ।
অপূর্ব রানা: আমি ৭ বছর ধরে যে পরীমনিকে দেখেছি আজকের পরীমনি তা থেকে সম্পূর্ণ আলাদা। পাথরের মতো শক্ত একটি মেয়ে বরফের মতো গলে যায় কতটা আঘাত পেলে তা পরীমনিকে দেখে বুঝলাম। অপরাধী যেই হোক যতো বড়ই হোক তার বিচার হতেই হবে। অনেকে যা পারে না পরীমনি তার প্রতিবাদ করে দেখিয়েছে। শুধু নীরব প্রতিবাদ নয়, এখন প্রয়োজন কঠিন প্রতিরোধ।
মিশু চৌধুরী: পরীমনি পাশে আছি। এই মুহূর্তে আপনাকে আরও শক্ত হতে হবে। বিচার আপনিই পাবেন। আপনি নিজেই আপনার মনোবল। দোয়া করি এই কঠিন সময় যেন খুব তাড়াতাড়ি পার হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »