● ●


পর্ন আসক্তিতে ভেঙেছে কিমের সংসার
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পর্ন আসক্তিতে ভেঙেছে কিমের সংসার

অনলাইন ডেস্ক

কিম কার্দাশিয়ানের সঙ্গে মার্কিন র‌্যাপার কানিয়ে ওয়েস্টের বিয়ে ভাঙার কারণ অবশেষে জানা গেল। বিষয়টা কিছুটা অদ্ভুতও বটে! সোশ্যাল মিডিয়ায় কানিয়ে ওয়েস্ট জানিয়েছেন, নিজের পর্ন আসক্তির জন্যই এমনটা ঘটেছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কানিয়ে ওয়েস্ট এমন পোস্ট দেন বলে সিএনএনসহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যদিও এখন তার সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্টগুলো দেখা যাচ্ছে না।

কানিয়ের সঙ্গে রিয়্যালিটি শোর তারকা কিম কার্ডাশিয়ানের জুটি ছিল হলিউডে ব্যাপক আলোচিত। তবে গত বছরের শুরুতে কিম বিচ্ছেদের আবেদন করেন, বছরের শেষে এসে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা দেন কিম। তাদের বিয়ে ভাঙার কারণ তখন স্পষ্ট না হলেও কানিয়ে বৃহস্পতিবার বলেন, প্রবল পর্ন আসক্তির কারণে কিমের সঙ্গে তার বিয়ে ভেঙে যায়। কানিয়ে লেখেন, “হলিউড একটি বিশাল যৌন পল্লী… পর্নগ্রাফি আমার পরিবার ধসিয়ে দিয়েছে”।

কিমের মা ক্রিস জেনারকে নিয়ে একথার সূত্রপাত ঘটান কানিয়ে। তার সন্তানকে প্লেবয়ের মডেল বানানোর ক্ষোভ থেকে তার এই মন্তব্য। ক্রিস জেনার কানিয়ের সাবেক স্ত্রী কিম কার্ডাশিয়ানের পাশাপাশি কাইল জেনারেরও ম্যানেজার ছিলেন। তৃতীয় স্বামী কানিয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কিম ঘনিষ্ঠদের বরাতে এর আগে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল, চার সন্তান ও নিজের সম্মানের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন রিয়্যালিটি তারকা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »