বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পর্যটক আকর্ষণে কুয়াকাটা সমুদ্র সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় লাল কাকড়া ও কচ্ছপের অভয়াশ্রম আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশ: ৯ মে, ২০২১, ৫:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পর্যটক আকর্ষণে কুয়াকাটা সমুদ্র সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় লাল কাকড়া ও কচ্ছপের অভয়াশ্রম আনুষ্ঠানিক উদ্বোধন

কে এম জহির,কুয়াকাটাঃ

সূর্য উদয় এবং সূর্য অস্তের ব্যালা ভুমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় লাল কাকড়া ও কচ্ছপের অভয়াশ্রম আনুষ্ঠানিক ভাবে আজ বেলা ১২ টায় উদ্বোধন করা হয়েছে । ওয়ার্ড ফিস এর আওতায় ইকোফিস ২ প্রকল্পের অর্থায়নে কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি এলাকায় হাফ কিলোমিটার এলাকা ও পশ্চিম পাশে তিন নদীর মোহনাতে হাফ কিলোমিটার এলাকা রেড জোন করে অভয়াশ্রম বাস্তবায়ন করেছেন কলাপাড়া উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ও ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।
সী-বীচ এলাকাতে পর্যাপ্ত পরিমানের লাল কাকড়া বৃদ্ধি সহ কচ্ছপের ডিম পারাকে নিশ্চিত করে পরিবেশের ভারসম্য রক্ষায় এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যান আঃ জলিল আকন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কলাপাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মহসিন রেজা, ইকোফিস ২ পটুয়াখালী জেলা সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, টোয়াক ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হাসান রানা, ডিরেক্টর অর্গানাইজ আবুল হোসেন রাজু, ডিরেক্টর পিআর কে এম বাচ্চু প্রমূখ।
টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, লকডাউন চলার কারনে সী-বীচের দুই পাশে অসংখ্য লাল কাকড়ার বিচরণ দেখা যায়। অভয়াশ্রম নির্মান হওয়ায় প্রচুর পরিমানে এর বংশ বৃদ্ধি পাবে, পাশাপাশি পর্যটকদের জন্য এটি প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ পাবে। ইকোফিস সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে আমরা লাল কাকড়া ও কচ্ছপের অভয়াশ্রম নির্মানে উদ্যোগ নিয়েছি। লাল কাকড়া মাটির গুনগত মান বৃদ্ধি করে। পরিবেশের ভারসম্য রক্ষা করে। এদের প্রতি যত্নবান হওয়া আমাদের প্রত্যেকের দায়ীত্ব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »